নুড়ি-পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ! ছবি দেখে খুঁজে বার করুন তো সেই ব্যাঙকে! ভাইরাল ছবি

সোশ্যাল মিডিয়া মানেই তাতে থাকে নানা ধরনের কাজ কারবার। নানা সময়ে নানা বিষয় নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। এই ডিজিটাইজড দুনিয়ায় নতুন নতুন নানা জিনিস সামনে আসে মানুষের। যা দেখে হতবাক হয়ে যান সকলে। আবার নানান সময়ে নানা ভিডিও, নানা ছবি ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়।

মাঝেমধ্যে নেটপাড়ার উদ্দেশ্যে কোনো না কোনো বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে থাকেন অনেকে। সেরকমই একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গ্লেন্ডা ফিলিপ্স নামে আমেরিকার লুইসিয়ানার এক মহিলা।

অনেকে ছবি দেখে খুঁজতে লেগেছেন বাঘ আর সাপকে। কিন্তু কেউই ছবিতে ব্যাঙ খুঁজে দেখাতে পারছেন না! মূলত একটি ছবি দেখিয়ে নেট নাগরিকদের উদ্দেশ্যে ব্যাঙ খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমেরিকার লুইসিয়ানার এই মহিলা। ছবিটি সে মহিলার বাড়ির পেছনের দিকের।

নুড়ি-পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ! ছবি দেখে খুঁজে বার করুন তো সেই ব্যাঙকে! ভাইরাল ছবি

প্রসঙ্গত বাড়ির পেছনে ব্যাঙের আওয়াজের চোটে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন গ্লেন্ডা। কোথায় রয়েছে সেই ব্যাঙ! খুঁজতে বাড়ির পেছনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে নুড়ি-পাথর ভরা ছিল। তবে আওয়াজ আসছিল সেখান থেকেই। কিছুতেই প্রথমে ব্যাঙকে খুঁজে পাচ্ছিলেন না গ্লেন্ডা। তার মধ্যে বৃষ্টির জল আর শ্যাওলা পরাতে ব্যাঙকে খোঁজা দায় হয়ে উঠেছিল।

কিন্তু শেষমেশ খুঁজে পেয়েছেন নিজের বিরক্তির কারণকে। তাঁর থেকে এক গজ দূরেই দেখতে পান ব্যাঙটিকে। আসলে ব্যাঙটি পুরো শ্যাওলা রঙের। যে কারণে বাড়ির পিছনে গিয়ে সঙ্গে সঙ্গে তা দেখতে পাননি গ্লেন্ডা। ব্যাঙটি বাড়ির পেছনের উঠানে পড়ে থাকা নুরি আর পাথরের সঙ্গে প্রায় মিশে গিয়েছিল।

তারপরই গ্লেন্ডার মাথায় খেলে এক বুদ্ধি। নিজের বাড়ির পেছনের উঠানের সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে নেটিজেনদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সকল বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কেউ দেখুনতো ছবিতে খুঁজে পান নাকি কোন ব্যাঙকে! চেষ্টা করে দেখুন কোথায় রয়েছে একটি ব্যাঙ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর