ছয় কোটি টাকার ল্যাম্বরগিনি গাড়ি অথচ তাতে মাত্র ১০ টাকার পেট্রোল ভরালেন এই যুবক! মাথায় হাত পেট্রোল পাম্পের কর্মীদের

সোশ্যাল মিডিয়া এক বিচিত্র জগত। এখানে একবার ঢুকলে আপনার ঘন্টার পর ঘন্টা সময় এমনি কেটে যাবে ফোন স্ক্রীন স্ক্রোল করতে করতে। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয় যা দেখে কখনো আমরা মজা পাই আবার কখনো আমাদের বিরক্ত লাগে। তবে এবার সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হেসে কুটিপাটি খাচ্ছে নেটিজেনরা।

গাড়ির জগতে ল্যাম্বরগিনি গাড়িকে অন্যতম সেরা মানা হয়। সংস্থার ল্যাম্বরগিনি Aventador মডেলটি ইতিমধ্যেই সমাদৃত সকলের কাছে। প্রায় 6 কোটি টাকা মূল্যের এই গাড়িটি যেরকম মাইলেজ দেয় সেরকম এর বাকি সুযোগ-সুবিধা। কিন্তু এবার নেট দুনিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে 6 কোটি টাকার এই গাড়িতে ভরা হচ্ছে মাত্র 10 টাকার পেট্রোল!

ক্রেজি এক্সওয়াইজেড নামে একটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন পরীক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। এবার সেই চ্যানেলে একটি প্র্যাঙ্ক ভিডিও আপলোড করা হলো।সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এই ইউটিউব চ্যানেলের মালিক অমিত শর্মা 6 কোটি টাকার এই গাড়ি নিয়ে বিভিন্ন পেট্রোলপাম্পে যাচ্ছেন এমন সেখানে মাত্র 10 টাকা দিয়ে পেট্রোল ভরছেন। পাম্পের কর্মচারীরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন অমিতের কান্ড কারখানা দেখে।

গত 26 শে ডিসেম্বর ভিডিওটি আপলোড করেন অমিত এখনো পর্যন্ত প্রায় 90 লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে 500 টাকার বান্ডিল নিয়ে ঘুরলেও পেট্রোল পাম্পে গিয়ে মাত্র 10 টাকার পেট্রোল ভরছেন অমিত।

পরপর তিনটি পেট্রোল পাম্পে এরকম একই কাণ্ড ঘটান তিনি। একদম শেষে দেখা যায় যে একটি পেট্রোল পাম্পের কর্মচারী এত দামি গাড়িতে মাত্র 10 টাকার পেট্রোল ভরতে রাজি হন না। তখন অমিত সেখানে 51 টাকার পেট্রোল চেয়ে বসেন। তারপরে সেই পাম্প থেকেই তিনি গাড়ি ট্যাঙ্ক ফুল করেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর