‘সেলফি ম্যায়নে লেলি আজ’ গান গেয়েই প্রথমে বিতর্কে আসেন তিনি। এই গানই সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে। এরপর থেকে শুরু হয় এই গান নিয়ে নেটদুনিয়ায় চর্চা। শুধু গান নয়, এই গানের নেপথ্যে যিনি রয়েছেন তাকে নিয়েও কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, তিনি আসলে ঢিনচ্যাক পূজা।
https://twitter.com/poddar_25/status/1316744240806850560?s=20
বলা হয়, ইতিবাচক সম্প্রচারের চেয়ে নেতিবাচক সম্প্রচার সাড়া ফেলে আরও বেশী মাত্রায়। আজকালকার দিনে ট্রোলিং একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে যে কোনও মানুষকেই অতি সহজে হেয় কড়া যায়। এই ক্ষেত্রে বাদ পড়েন নি ঢিনচ্যাক পূজাও। তবে তার এই ট্রোলিংই তাকে জনপ্রিয় করে তুলেছে। তার রিলিজ কড়া প্রথম গানের পরও একের পর এক গান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তার সঙ্গে হয়েছেন ট্রোলিং-এর স্বীকার। এই জনপ্রিয়তা তাকে ‘বিগ বস’-এর মতো রিয়্যালিটি শো-তেও জায়গা করে দিয়েছে। তবে সত্যি বলতে, ঢিনচ্যাক পূজার গান শুনে আপনার কান দিয়ে ধোঁয়া না বের হলেও, মাথা নিশ্চয় খারাপ হবে।
https://twitter.com/really_vishal/status/1316691186094989313?s=20
ঢিনচ্যাক পূজা আবার এসেছে নিজের নতুন গান নিয়ে, ‘রোজ রোজ কাম’। এই গানের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করে। বলার অপেক্ষা রাখে না যে এই গান রিলিজ হওয়ার পরেই ফের চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। স্বভাবতই কারোর এই গান পছন্দ হয়নি। এরপর থেকেই ফের ট্রোলড হতে শুরু করেছে ঢিনচ্যাক পূজা। নেটিজেনের একাংশের মতামত, দর্শকেরা যেন নিজের রিস্কে এই গান শোনেন। অনেকে আবার বলেছেন যে এই গান শোনার আগে যেন ইনস্যুরেন্স করিয়ে নেওয়া হয়, কারণ গানটি শোনার পর ভালো মন্দ কিছু একটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বলতে গেলে রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে ঢিনচ্যাক পূজার নতুন গান। দেখে নিন সেই গানের ভিডিও…





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!