VIDEO: পরনে বিয়ের সাজ, কিন্তু পাত্র নীল নন, তৃণা সাহার নতুন ভিডিও ঘিরে জল্পনা

অভিনেত্রী তৃণা সাহা নিজের সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ। প্রায়ই বিভিন্ন ধরণের পোস্ট করতেই থাকেন। সে বান্ধবীদের সঙ্গে কোনও নাচের ভিডিও হোক, বা নিজের কোনও ছবি, সব মুহূর্তই নিজের দর্শকের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাহলে নিজের জীবনের সবচেয়ে বড় মুহূর্তের সময়টাই বা বাদ যাবে, সেটাও ভাগ করে নিলেন অভিনেত্রী। পোস্ট করলেন কনের বেশে নিজের একটি ভিডিও।

এই ভিডিও দেখেই সন্দেহ জাগে তার ভক্তদের মনে। অনেকেই ভাবেন, তবে কী প্রেমিক নীল ভট্টাচার্যের সঙ্গে শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন তৃণা? তবে না সব জল্পনা কাটিয়ে অবশেষে নিজেই সকলের সন্দেহ দূর করলেন তিনি। অভিনেত্রী জানান, ভিডিওটি নিছকই তার ধারাবাহিক ‘খড়কুটো’-এ তার অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্যের। তবে তৃণাকে কনের সাজে দেখে বেশ প্রশংসা করেছেন তার ভক্তেরা। অনেকে আবার জানতে চেয়েছেন, নীলের সঙ্গে আসল বিয়েটা কবে সারছেন তিনি। এদিকে তৃণা সবাইকে গুনগুনের বিয়েতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। পোস্ট করা ভিডিও-এর ব্যাকগ্রাউন্ড গান হিসেবে তৃণা বেছে নিয়েছেন হিন্দি ছবি ‘রাজি’-এর ‘দিলবারো’ নামের গানটিকে।

উল্লেখ্য, নীল ভট্টাচার্য ও তৃণা সাহার সম্পর্ক টেলিপাড়ায় কারোর অজানা নয়। অনেক সময়ই একসঙ্গে দেখা মিলেছে দুই অভিনেতা-অভিনেত্রীর। সম্প্রতি দুজনে পুজো স্পেশাল একটি ফটোশুট করেন। ফটোশুটের থিম মেনে দুজনের পরনেই ছিল সাদা পোশাক। ফটোশুটের পর দুজনে ‘ঝুম বরাবর ঝুম’ সিনেমার গান ‘ফলক তক চল’ গানে একটি ডান্স ভিডিও শুট করেন যা পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। নীল ও তৃণার সম্পর্কের রসায়ন যথেষ্ট প্রশংসিত হয় নেটিজেনদের কাছে।

RELATED Articles