দোসার এ কী দশা! দোসার ভিতর আইসক্রিম-গুলাব জামুনের পুর, সাধের খাবার নিয়ে এমন পরীক্ষানিরীক্ষা দেখে বেজায় চটল খাদ্যরসিকরা

পাতলা ফিনফিনে কাগজের মতো মোড়ক, খেতে কুড়মুড়ে আর তাতে টক-ঝাল আলুর পুর দেওয়া। তাতে স্বাদ বাড়ানোর জন্য দেওয়া পেঁয়াজ, লঙ্কা কুঁচি। সেই আলুর পুর সহযোগে কুড়মুড়ে সেই মোড়ক ভেঙে মুখে চালান করা। সঙ্গে দুই-তিন রকমের চাটনি ও সম্বর। দক্ষিণী এই দোসা এখন সকলেরই বেশ প্রিয়। কিন্তু সেই দোসা নিয়েও আজকাল পরীক্ষানিরীক্ষার অন্ত নেই।

আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই নানান ধরণের রান্নার ভিডিও চোখে পড়ে। নানান খাবার নিয়ে নানান পরীক্ষানিরীক্ষা করা যেন এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। নানান উদ্ভট উপকরণ দিয়ে খাবার বানিয়ে এখন ভাইরাল হতে সকলে চায়।

তেমনই দোসা নিয়েও নানান এক্সপেরিমেন্ট চলে বৈ কী! কখনও দোসার পুর হিসেবে দেওয়া হচ্ছে পাস্তা তো কখনও আবার ম্যাগি। কখনও দোসার উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে চকোলেট সস। এবার দোসা নিয়ে এমন এক ভিডিও সামনে এল যা দেখে বেজায় চটে গেলেন খাদ্যরসিকরা।  

কী দেখা যাচ্ছে ভিডিওতে?

এই ভিডিওতে দেখা যাচ্ছে দোসার উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে গুলাব জামুন। তারপর সেই গুলাব জামুনগুলিকে চটকে মাখিয়ে দেওয়া হচ্ছে দোসার পরতের উপর। তারপর একে একে ঢেলে দেওয়া হচ্ছে আইসক্রিম, বাদাম,  এমনকি রং-বেরঙের স্প্রিঙ্কলসও।

https://twitter.com/Sharanyashettyy/status/1689482659880448000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689482659880448000%7Ctwgr%5Ec07779ec1ffb00ed77a69bbb39f50c155b95e963%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create

সাধের দোসার এমন বেহাল দশা দেখে স্বভাবতই বেশ চটে গিয়েছেন খাদ্যপ্রেমীরা। সকলেই এক বাক্যে এই খাবার রিজেক্ট করেছেন। প্রিয় দোসার অপমান বলে মনে করছেন অনেকে। তবে যাই হোক না কেন, এই ভিডিও কিন্তু এখন বেশ ভাইরাল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles