পুজোর আর বেশিদিন বাকি নেই। চলছে শেষ মুহূর্তের শপিং। শকলেই লিস্টে চোখ বোলাচ্ছেন যে আর কী কী কেনাকাটা বাকি রয়ে গেল! পুজোয় নতুন জামাকাপড়ের পাশাপাশি নতুন ফোনও কেনেন অনেকে। আর সেই ফোন যদি iPhone হয় তাহলে?
তবে আইফোনের দামের জন্য অনেকেই পিছিয়ে আসেন। তবে এবার অত্যন্ত কম দামে মিলছে iPhone। পুজোর আগে নানান ই-কমার্স সাইটগুলিতে শুরু হয়েছে বছরের সবথেকে বড় সেল। একদিকে অ্যামাজনে যেমন চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, তো অন্যদিকে ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডেজ সেল। আর এই সেলেই ফোন, ল্যাপটপ নানান ইলেকট্রনিক গ্যাজেটসের দাম বিপুল হারে সস্তা হয়েছে। একইসঙ্গে সস্তা হয়েছে iPhone-এর নানান মডেলও।
ফ্লিপকার্টে কত দামে মিলছে iPhone?
গত বছর সেপ্টেম্বরে যখন iPhone 14 লঞ্চ হয়েছিল, সেই সময় ওই ফোনের দাম ছিল ৭৯,৯৯০ টাকা। চলতি বছরে iPhone 15 লঞ্চ হওয়ার পরে এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়ে যায় iPhone 14। Apple-এর অফিসিয়াল ওয়েবসাইটে এখন এই ফোনের দাম ৬৯,৯৯০ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এবার আরও কম দামে মিলছে iPhone 14।
ফ্লিপকার্ট সেল এবার এই ফোন কেনা যাবে মাত্র ৫৫,৯৯৯ টাকাতেই। আবার iPhone 14 Plus ফোনটি ফ্লিপকার্টে মিলছে ৬৪,৯৯৯ টাকায়। যারা iPhone 12 কেনার কথা ভাবছেন, তারা ফ্লিপকার্ট থেকে এই ফোনটি পেতে পারেন মাত্র ৩৯,৯৯৯ টাকায়। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের অফারে অতিরিক্ত কিছু ছাড় পাবেন গ্রাহকরা। নানান এক্সচেঞ্জ অফারও থাকছে।
Amazon-র নানান iPhone-এ কত ছাড় মিলছে?
Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলেও iPhone-এর উপর বিপুল ছাড় মিলছে। এই সেলে iPhone 13 মিলছে মাত্র ৪৫,৯৯৯ টাকাতেই। আবার এই সেলে iPhone 14 ও iPhone 14 Plus আপনি কিনতে পারেন ৬১,৯৯৯ টাকা ও ৭০,৯৯৯ টাকাতে। আবার যারা এই সিরিজ়ের টপ-টায়ার পারফরম্যান্সের ফোন কিনতে চান, তারা iPhone 14 Pro ও iPhone 14 Pro Max কিনতে পারেম ১,১৯,৯৯০ টাকা ও ১,৭৭,৯৯৯ টাকাতেই। এর সঙ্গে নানান ব্যাঙ্কের অফার ও এক্সচেঞ্জ অফারও থাকছে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!