আকণ্ঠ ম’দ্য’পা’ন করে বিয়ের পিঁড়িতে, নেশার চোটে বউয়ের বদলে শ্যালিকার গলাতেই মালা পরিয়ে দিলেন পাত্র

বিয়ে করতে যাচ্ছেন। দারুণ খুশি মনে। আর সেই খুশিতেই একেবারে গলা পর্যন্ত ম’দ্য’পা’ন করে নিলেন পাত্র। এমনই অবস্থা যে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না তিনি। টলে টলে পড়েই যাচ্ছিলেন বারবার। আর এমন নেশার চোটে ঘটিয়ে ফেললেন এক বিপত্তি। বউয়ের বদলে শ্যালিকার গলাতেই মালা পরিয়ে দিলেন ওই পাত্র। তারপর যা কাণ্ড হল, তাতে হতবাক সকলে।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে বিহারে। সেখানকার এক বিয়ের সময়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মালা বদলের মুহূর্তের ভিডিও সেটি। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ম’দের নেশায় বুঁদ হয়ে রয়েছেন পাত্র। ঠিকভাবে দাঁড়াতেই পারছেন না তিনি। কোনও রকমে টলমল পায়ে বিয়ের মণ্ডপে উপস্থিত হন তিনি।

এখনও পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও, এরপরই ঘটে যায় এক কাণ্ড। কনে পাত্রকে গলায় মালা পরিয়ে দেন। এরপর কনের বোন পাত্রকে বরণ করতে এলে পাত্র সেই মালাটি বউকে না পরিয়ে পাশে দাঁড়ানো শ্যালিকার গলায় পরিয়ে দেন।

হঠাৎ এমন ঘটনা ঘটায় সকলে হতবাক হয়ে যান। পাশে দাঁড়ানো কনের তখন চোখ কপালে ওঠার জোগাড়। আর এই কাণ্ড মেনে নিতে না পেরে কনের বোন বেজায় চটে যান। আর জামাইবাবুকে কিল-চড় মারতে থাকেন। যদিও এরপরও সেই পাত্র বুঝে উঠতে পারেন নি যে কী ঘটছে তার সঙ্গে। যদিও শেষমেশ বিয়েটা হয়েছিল কী না, তা জানা নেই।  

https://twitter.com/Vikki19751/status/1539259892376162307

এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যদিও অনেকের দাবী, এই ঘটনাটি আসলে বাস্তব নয়। এই পুরোটাই আসলে একটি নাটক। বিহারে মঞ্চস্থ হওয়া একটি নাটকের দৃশ্য এটি। যদিও এটি সত্যিই নাটক নাকি বাস্তব ঘটনা, তা এখনও জানা যায়নি।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles