আজকালকার যুগে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে! কেউ নানান ধরণের উদ্ভট ভিডিও বানান তো কেউ আবার নানান স্টান্ট করে সেসবের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এমনই এক ভিডিও এবার তুমুল ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। এক বাবা নিজের মেয়েকেই বিয়ে করলেন। মন্দিরে গিয়ে সমস্ত রীতিনীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।
এমন ভিডিও দেখে তো সকলে হতভম্ব। এক ২৪ বছরের তরুণী তাঁর নিজের বাবার গলাতেই মালা পরালেন। বাবাকেই স্বামী রূপে মেনে নিলেন তরুণী। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে ওই তরুণীকে বলতে শোনা গিয়েছে, “ইনি আমার বাবা। আমরা বিয়ের পর খুব খুশি”। সেই তরুণীর পাশে দাঁড়িয়ে তাঁর ৫০ বছর বয়সী বাবাকেও সায় দিয়ে বলতে শোনা যায়, তিনি নিজের মেয়েকেই বিয়ে করেছেন, তাতে সমস্যাটা কোথায়!
সেই সময় এক প্রত্যক্ষদর্শী তাদের প্রশ্ন করেন, এহেন কর্মকাণ্ডে তাদের লজ্জা বোধ করছে কী না! তাতে বেশ রেগে যান ৫০ বছর বয়সী বাবা। বলেন, “কোন যুগে বাস করছেন। লজ্জা পাওয়ার কী আছে”। তরুণী এই বিয়ের কারণ হিসেবে সাফাই দিয়ে বলেন, তারা তাদের সমালোচকদের মুখ বন্ধ করতে এই বিয়ে করেছেন। তাঁর কথায়, “যারা আমাদের পিছনে কথা বলে, তাদের জন্য আমাদের বিয়েই হল আমাদের উত্তর”।
एक बेटी ने अपने बाप से शादी कर ली और बाप ने अपनी बेटी से शादी कर ली।
हिंदू रीति रिवाज के अनुसार सादी मंदिर में संपन्न हुई उसके बाद मीडिया से बात की किसी को अब दिक्कत नहीं होनी चाहिए दोनों सहमत हैं दोनों राजी हैं। pic.twitter.com/cSY6Yytcv5
— Jaysingh Yadav SP (@JaysinghYadavSP) November 27, 2024
তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ঝড়ের গতিতে তা শেয়ার হচ্ছে। তবে অনেকেরই মতে, এই ভিডিওটি পুরনো। এটি ২০২০ সালে টিকটকে পোস্ট করা হয়েছিল। কিন্তু এখন টিকটক ভারতে নিষিদ্ধ। অনেকেই আবার এই ভিডিওতে ভুয়ো বলেও দাবী করেছেন।
এই ভিডিও নিয়ে অনেকেরই মত, বিনোদনের জন্যই এই ভিডিও বানানো হয়েছে। কিছু নেটিজেন আবার এই ভিডিওকে প্রচারের স্টান্ট বলেও ব্যাখ্যা করেছেন। তবে যদি সেটাই হয়ে থাকে, তাহলেও এমন এক কুরুচিকর ভিডিও বানানোয়, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।





