লোক দেখলেই গালি দিচ্ছে টিয়া, ভদ্র হতে ক্লাসে পাঠাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ধরুন আপনি চিড়িয়াখানায় গিয়েছেন। টিয়া পাখির খাঁচার সামনে এসেছেন, হঠাৎ শুনলেন আপনাকে তেড়ে কেউ গালাগালি দিচ্ছে। এদিকে আপনার আশেপাশে কিন্তু কেউ নেই। আপনি ঘুণাক্ষরেও বুঝতে পারলেন না যে গালাগালি দিচ্ছে টিয়াগুলি ই! বস্তুত ঠিক এরকম ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের লিংকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে। যেখানে দর্শকদের সামনে অনর্গল অকথ্য ভাষায় গালাগালি দিয়ে যাচ্ছে পাঁচটি টিয়া পাখি। যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কে। এত গালাগালি টিয়া পাখি গুলি কোথা থেকে শিখেছে তা ভেবেই মাথার চুল ছিঁড়ছেন তারা।

শাস্তিস্বরূপ ওই পাঁচটি টিয়া পাখিকে ভদ্র ভাষা শিখতে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।এই পাঁচটি টিয়া পাখির নাম এরিক, জেড, এলসি, টাইসন এবং বিল্লি। এই পাখিগুলি যখন একসঙ্গে থাকে তখন রীতিমত মানুষের মতোই গুজগুজ ফুসফুস করে এবং শুরু করে দেয় তারস্বরে গালাগালি।

তাই তাদেরকে আর কোনভাবেই এখন সামনে রাখতে চাইছে না কর্তৃপক্ষ। ভদ্র পাখি হওয়ার জন্য তাদেরকে আলাদা আলাদা ভাবে ট্রেনিং আনতে পাঠানো হয়েছে। আফ্রিকান টিয়া পাখিগুলি ভদ্র ভাষা শিখলে তবেই তাদেরকে আবার দর্শকদের সামনে আনা হবে বলে জানা গিয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর