বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রচনা ব্যানার্জীর। দিদি নং ১ সফল ভাবে পরিচালনার পর বর্তমানে তার নিজস্ব ব্র্যান্ডের বুটিক ও ফ্যাশন কালেকসন নিয়ে হাজির হন তিনি। কিন্তু শুরু থেকেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে নিজের কালেকসন দর্শকদের মধ্যে ভাগ করে নেন অভিনেত্রী। বুটিকের কাজ দেখান অভিনেত্রী।সেই লাইভে সহকর্মীরা সাহায্য করেন অভিনেত্রীকে।কীভাবে কেনাকাটা করবেন সেই পদ্ধতিও বলে দেন রচনা ব্যানার্জি।কিন্তু তার শাড়ির কালেকশন ও দাম দেখে অনেকেই বিরক্ত। কেউ কেউ শাড়ি দেখে সামান্য গড়িয়াহাটের শাড়ির সাথে তুলনা করেছেন।লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে ভাইরাল হয়।
নেটিজেনদের দাবি,অভিনয়, সঞ্চালনার পর হঠাৎ করে নতুন কাজ কেন শুরু করলেন তিনি? কারও মতে, ইন্ডাস্ট্রিতে কাজ নেই। তাই বাধ্য হয়ে ব্যবসা করে নেমেছেন। কেউ বা মনে করছেন, এ ভাবে সেলেব্রিটিরা বুটিক খুলে বসলে, যাঁরা ছোট ব্যবসায়ী তাঁদের ক্ষতি হয়ে যাবে।
যদিও এসব বিষয় নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ তিনি। জীবনে অনেক রকম স্ট্রাগল পেরিয়ে আজকে তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী। নিজে পজিটিভ থাকতেই বেশি ভালোবাসেন।স্বামীর সাথে বিচ্ছেদের পরে ছেলেকে একাই মানুষ করেছেন। দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে তিনি। সঞ্চালনা পাশাপাশি শুরু করলেন ব্যাবসা। এখন দেখার নতুন ব্র্যান্ডের কাজ কিভাবে মেলে ধরেন সকলের কাছে।





