বিয়েতে বন্ধুরা বর-বউকে নানান ধরণের উপহার দিয়ে থাকেন। বর-বউকে কী উপহার দেওয়া হবে, তা নিয়ে নানান পরিকল্পনাও করা হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বন্ধুদের দেওয়া উপহার দেখে রীতিমতো হাসির ছটা উঠেছে গোটা বিয়েবাড়ি জুড়ে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্ধুরা বিয়েবাড়িতে ঢুকছে বেশ বড় একটা ওয়াশিং মেশিনের বাক্স নিয়ে। বিয়ে বাড়ির গেট থেকে বর-বউয়ের বসার জায়গা পর্যন্ত ৪-৫ জন বন্ধু মিলে স্বেই বাক্সটি বয়ে নিয়ে যায়। আর ঘটনাটা গোটা ভিডিও করা হয়।
বিশাল বাক্সের মধ্যে আদপে কী রয়েছে, ওয়াশিং মেশিন নাকি অন্যকিছু, এ নিয়ে গোটা বিয়েবাড়িতে আলোচনা হতে থাকে। সবাই ভাবতে থাকেন, কেন এভাবে বাক্সটি বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিয়েতে উপহার তো সবাই দেন, কিন্তু তা এভাবে প্রচারের কী আছে।
ইনস্টাগ্রামে আপলোড করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা- “ভিডিওটি একেবারে শেষপর্যন্ত দেখুন…”৷ আর ভিডিওর শেষে যা দেখা গেল, তা সত্যিই চমকে দেওয়ার মতোই ৷ উপহারটি বর-বউয়ের হাতে তুলে দেওয়ার পর সবাই মিলে সেটির ছবি তোলেন ৷ আর এরপরই বোঝা যায় যে আসলে বিষয়টি কী! বাক্সের ভিতর আসলে কিছুই ছিল না, পুরো খালি বাক্স!
View this post on Instagram
হ্যাঁ, হালকা বাক্স হাতে ধরতেই বর-বউ বুঝতে পারেন, আসলে কেমন উপহার এনেছেন বন্ধুরা ৷ ছবি তোলা শেষ হয়ে গেলেই বাক্সটি পাশে ফেলেও দেন বর৷ বিষয়টা জানাজানি হতেই বিয়েবাড়িতে ওঠে হাসির রোল৷ আসলে এটা ছিল বন্ধুদের করা একটি ‘প্র্যাঙ্ক’। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেশ বোকা বনে গেলেন, আর সেই সঙ্গে বর-কনেও।






