কী কাণ্ড! ফেব্রুয়ারি বানান লিখতে গিয়ে কালঘাম ছুটে গেল সরকারি স্কুলের শিক্ষকের, তিন-চারবারের চেষ্টাতেও হল না সঠিক বানান, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে কতকিছুই আমাদের  নজরে আসে। কিছু বিষয় আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি আবার কিছু বিষয় এড়িয়ে যাই। এমন নানান ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয় যা মানুষের মনোরঞ্জন করলেও, কোথাও গিয়ে যেন আমাদের একটা নৈতিক শিক্ষাও দিয়ে যায়। এমনই একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে।

পড়ুয়ারা স্কুলে গিয়ে পড়াশোনা করে যাতে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে। আর এই পড়ুয়াদের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে থাকেন শিক্ষকরা। মা-বাবার মতোই শিক্ষকরা পড়ুয়াদের জীবনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে থাকেন। এই কারণেই তো তাদের সমাজ গড়ার কারিগর বলা হয়।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা নিয়ে শিক্ষকদের ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন ওঠে। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা দেখেও সেই একই প্রশ্ন উঠেছে।

এই ভিডিওতে দেখা জাচ্চজে, এক সাংবাদিক এক স্কুলের পড়ুয়াকে ক্লাসরুমের মধ্যেই বোর্ডে জানুয়ারি-ফেব্রুয়ারি বানান লিখতে বলছেন। সেই ছাত্রী জানুয়ারি বানান ঠিকঠাক লিখলেও, ফেব্রুয়ারি বানান লিখতে গিয়ে ভুল করে ফেলে সে। এবার সাংবাদিক ওই ক্লাসের শিক্ষককে জিজ্ঞাসা করেন যে বানানটি ঠিক আছে কী না!

এরপর ওই শিক্ষক ফেব্রুয়ারি বানানটি সংশোধন করে নিজে সঠিক বানান লিখতে যান। আর এরপরই হয় বিপত্তি যা দেখার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। বোর্ডে ফেব্রুয়ারি বানান লিখতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যান ওই শিক্ষক। তিন-চারবারের চেষ্টাতেও সঠিক বানান লিখতে সক্ষম হন নি তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Video Nation (@nation.video)

এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই তুমুল ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন। এই ভিডিও দেখে নানান মানুষ নানান মন্তব্য করেছেন। একজন এই ভিডিও দেখে লিখেছেন, “এটা আমার গ্রামের স্কুল, ঝাড়খণ্ড”। আবার কেউ লিখেছেন, “এই শিক্ষক জেনারেল ক্যাটেগরির শিক্ষক নন”।

RELATED Articles