গাজার রাস্তায় সম্প্রতি এক ভয়াবহ হত্যাকাণ্ডের দৃশ্য ভাইরাল হয়েছে। তিনজন প্যালেস্টিনীয়কে প্রকাশ্যে হত্যা করা হয়, যা শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেছে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ এই নৃশংসতার দৃশ্য দেখে স্তম্ভিত।
ভিডিওতে দেখা যায়, তিন অভিযুক্তকে হাঁটুগেড়ে বসানো হয়েছে, চোখ বাঁধা এবং চারপাশে জনতার ভিড়। এক অস্ত্রধারী হামাস সদস্য আরবি ভাষায় তাদের অপরাধ জানাচ্ছেন। এরপর হত্যার সময় হামাস বলে, “আল্লাহু আকবার”, এবং পরপর তিনটি গুলি চালানো হয়। নিহতদের মৃতদেহের ওপর কাগজের টুকরো রাখা হয়, যেখানে লেখা থাকে, “বিশ্বাসঘাতকরা শাস্তি পাবেই। প্রত্যেকের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।”
হামাস জানিয়েছে, এই তিন ব্যক্তি ইজরায়েলের সঙ্গে যোগাযোগ রাখে এবং গোপন তথ্য ফাঁস করেছে। হামাসের বক্তব্য অনুযায়ী, দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্যই তাদের শাস্তি দেওয়া হয়েছে। একজন স্বীকার করেছেন যে তিনি ইজরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তবে দ্বিতীয়জন সব অভিযোগ অস্বীকার করেছেন।
#BREAKING #Hamas executes three Gazans accused of Israeli collaboration in #Gaza City, moments after UK, Canada, & Australia recognize #Palestine. Crowds cheer as the act, filmed live, starkly contrasts with Western peace efforts, what are your thoughts? #Israel pic.twitter.com/ygZEG1Pjfr
— Thepagetoday (@thepagetody) September 21, 2025
গাজার এই ধরনের হত্যাকাণ্ড নতুন নয়। গত মে মাসে মানবিক সাহায্য ও ত্রাণ লুট করার অভিযোগে হামাস ৬ জনকে হত্যা করে এবং আরও ১৩ জনের পায়ে গুলি চালানো হয়। এই ঘটনাগুলো জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার সৃষ্টি করেছে।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: ‘মমতার রাজত্বে এই হল বাংলার আসল চেহারা’, নি*হত সঞ্জয়ের পরিবারের পাশে দাঁড়ায়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য!
ঘটনার ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই হামাসের নৃশংসতার নিন্দা করেছে, আবার কেউ কেউ গাজার রাজনৈতিক বাস্তবতার দিকে মনোযোগ দিতে বলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই হত্যাকাণ্ডের গুরুত্ব তুলে ধরেছে, যা শুধুমাত্র গাজা নয়, সমগ্র মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলেছে।





