ভগবান বলে কেউ আছেন? পুরীর জগন্নাথদেবের রথযাত্রার এই ভাইরাল ভিডিও দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য যে ভগবান আছেন, দেখুন নিজের চোখেই

ভগবান বা ঈশ্বর বলে কেউ আছেন? নাকি সব মিথ্যে? বহুকাল ধরে সেই তর্ক বিতর্ক চলছে। কিন্তু তারই মধ্যে ভগবান এমন কিছু কাজ করেন, যখন অল্প হলেও মানুষকে মেনে নিতে হয় তিনি আছেন।

গত শনিবার অর্থাৎ ৯ জুলাই ছিল উল্টো রথ। সমগ্র দেশবাসী উৎসবে মেতেছিল সেদিন। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম মাসির বাড়ি থেকে ফিরেছেন ওইদিন। উড়িষ্যার পুরীতে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই অবাক সকলে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জগন্নাথ দেবের রথ টানার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। মুষল ধারে বৃষ্টি শুরু হয় সেই সময়। উপস্থিত সকল মানুষ ভিজলেও, জগন্নাথ দেবের রথের সামনে বিন্দুমাত্র বৃষ্টি হয়নি।

দর্শনাথীরা বলছেন, জগন্নাথ দেব স্বয়ং এসছিলেন। তিনি ভিজতে চাননি। তাই রথে বৃষ্টি হয়নি। ভগবান তাঁর লীলার মাধ্যমে আরও একবার প্রমাণ দিলেন তিনি আছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles