‘মেট্রো আমাদের হাতেই, এক ইশারাতেই মেট্রো উদ্বোধন বন্ধ হয়ে যেত’, শিয়ালদহ মেট্রো উদ্বোধন নিয়ে হুঁশিয়ারি মদনের

তৃণমূল তৃণমূলের তরফে দাবী করা হয়েছে যে শিয়ালদহ মেট্রো স্টেশন বাস্তবায়িত করার স্বপ্ন দেখেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মেট্রো স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানো নিয়ে শুরু হয় বিতর্ক। তৃণমূলের দাবী, রাজনৈতিক স্বার্থেই এই অনুষ্ঠান থেকে মমতাকে ব্রাত্য রেখেছে কেন্দ্র।

এই উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ না জানানো নিয়ে শুরু হয় বিতর্ক। তবে পরবর্তীতে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে মমতাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। এমন পরিস্থিতিতে এই বিতর্কের আগুনে এবার ঘি ঢেলে হুঁশিয়ারি জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বললেন “এক ইশারাতেই মেট্রোরেলের উদ্বোধন বন্ধ হয়ে যেত”।

'মেট্রো আমাদের হাতেই, এক ইশারাতেই মেট্রো উদ্বোধন বন্ধ হয়ে যেত', শিয়ালদহ মেট্রো উদ্বোধন নিয়ে হুঁশিয়ারি মদনের

গতকাল, সোমবার মদন মিত্র মহিষাদলের একটি সভায় গিয়ে বলেন, “আমাদের হাতে কলকাতা মেট্রো। মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে দিয়েছেন এই মেট্রো। এই শিয়ালদহের ভিত্তি তৈরি করেছেন তিনি। আজ যেহেতু মমতা শহরের বাইরে রয়েছেন, সেই সুযোগে বর্গির দল ঢুকে পড়েছে সেখানে। সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমার দল আমাকে নির্দেশ দেয়নি। নাহলে, শুধু এক ইশারাতেই আজকে শিয়ালদহের এই মেট্রো বন্ধ হয়ে যেত। উদ্বোধনের অনুষ্ঠান বন্ধ হয়ে যেত। মদন মিত্র মেট্রো রেলের প্রেসিডেন্ট”।

এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই গতকাল, সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের অষ্টম স্টেশন শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হয়। আগামী বৃহস্পতিবার থেকে এই রুটে শুরু হবে যাত্রী পরিষেবা। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে মেট্রো।

'মেট্রো আমাদের হাতেই, এক ইশারাতেই মেট্রো উদ্বোধন বন্ধ হয়ে যেত', শিয়ালদহ মেট্রো উদ্বোধন নিয়ে হুঁশিয়ারি মদনের

এদিন এই মেট্রো স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “২০২৩ সালের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শেষ হবে”। তবে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কোনও সাংসদ-বিধায়ক উপস্থিত ছিলেন না।

RELATED Articles