সোশ্যাল মিডিয়ায় এখন বেশ জনপ্রিয় ‘রিলিস।’ নেটিজেনরা দিনের বেশিরভাগ সময় কাটান রিলস দেখে। ফলোয়ার্স বাড়ানোর একটি সহজ উপায় এই রিলস। ইনস্টাগ্রামে রিলস বানাতে গিয়েই এবার বিপাকে পড়লেন হায়দরবাদের এক তরুণী।
মেট্রোর মধ্যে কোনও ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু ওই তরুণী দিল্লির মেট্রোতে রিলস ভিডিও বানিয়েছেন। জনপ্রিয় একটি তামিল গানের সঙ্গে নেচে তিনি ওই ভিডিও বানিয়েছেন। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর নিয়ম লঙ্ঘন করার অপরাধে ওই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
https://twitter.com/HiHyderabad/status/1549731578431119360?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549731578431119360%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dnaindia.com%2Fviral%2Freport-hyderabad-woman-booked-for-dancing-inside-delhi-metro-for-viral-video-2970413%3Ffbclid%3DIwAR3F2LlvF0rEcY4WIxjxPW4z_WbldmZLJKfJJTtipxqHtuBXMvkyZoFQ8C
অনেক নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ওই তরুণী। কমেন্টে কেউ কেউ লিখেছেন, ‘কবে থেকে আমরা এমন খামখেয়ালি ও অসহিষ্ণু হয়ে উঠছি। চরম নির্লজ্জতার প্রকাশ।’ আবার কেউ কেউ তাঁকে সাপোর্টও করেছেন।
একজন ট্যুইট করে তেলেঙ্গানা কংগ্রেস প্রধান এ রেভান্থ রেড্ডির সমর্থকদের মেট্রোর মধ্যে নাচের একটি পুরনো ভিডিও দিয়ে প্রশ্ন তুলেছেন মেট্রো কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনও মামলা করেছে কি না।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার