সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই এক নির্দিষ্ট পোস্ট ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অনেকের ওয়ালে। লেখা, “আমি মেটাকে AI ট্রেনিংয়ে আমার ছবি ও পোস্ট ব্যবহারের অনুমতি দিচ্ছি না।” কেউ তা কপি-পেস্ট করছেন, কেউ আবার নিজে লিখে পোস্ট করছেন। দেখে মনে হচ্ছে যেন এই ঘোষণার মাধ্যমেই মেটার (Meta) বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। কিন্তু প্রশ্ন হল—এই পোস্ট আসলে কতটা কার্যকর? মেটার আদৌ কোনও নীতি এতে পাল্টাবে?
এই বিতর্কের সূত্রপাত মূলত ইউরোপীয় ইউনিয়নের (EU) একটি সিদ্ধান্তকে ঘিরে। চলতি বছরের ১৪ এপ্রিল মেটা তাদের ব্লগে জানায়, ইউরোপের প্রাপ্তবয়স্ক ইউজারদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য মেটা প্ল্যাটফর্মে শেয়ার করা পাবলিক কনটেন্ট যেমন ছবি, পোস্ট ও মন্তব্য AI ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে। লক্ষ্য একটাই—সেই অঞ্চলের ভাষা, সংস্কৃতি ও তথ্যভাণ্ডার সম্বন্ধে এআইকে আরও দক্ষ করে তোলা।
মেটার তরফে বলা হয়েছে, ব্যক্তিগত মেসেজ বা মেসেঞ্জারে বন্ধুদের সঙ্গে কথোপকথনকে কোনওভাবেই AI ট্রেনিংয়ে ব্যবহার করা হবে না। এমনকি, ১৮ বছরের নিচে ইউজারদের পাবলিক ডেটাও এর আওতায় পড়বে না। শুধু ওপেনলি শেয়ার করা কনটেন্ট, অর্থাৎ যেগুলি সকলের জন্য দৃশ্যমান, সেগুলিই AI শেখার কাজে লাগানো হবে।
বিশেষজ্ঞদের মতে, মেটা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইউরোপের কড়া ডেটা সুরক্ষা আইনের কারণেই। ২০২৪ সালেই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধে। তখন ইউরোপীয় ডেটা রেগুলেটরি সংস্থা EDPB-এর নির্দেশে মেটা সাময়িকভাবে AI ট্রেনিং বন্ধ রাখে। পরে তাদের অনুমোদন পাওয়ার পরই ফের ট্রেনিং শুরু হয়। মেটা জানায়, গুগল ও ওপেনএআই-এর মতো সংস্থাগুলিও একই ধরনের ডেটা ইউরোপে ব্যবহার করছে।
আরও পড়ুনঃ Crack in Metro Pillar: অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ স্টেশন, কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?
এখানেই রয়েছে মূল প্রশ্নের উত্তর। আইনি ভাবে আপনার কোনও কনটেন্টের ব্যবহার আটকাতে চাইলে কেবলমাত্র ফেসবুকে ‘আমি মেটাকে অনুমতি দিচ্ছি না’ লেখাই যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি সত্যিই প্রাইভেসি নিয়ে চিন্তিত হন, তাহলে প্রোফাইল প্রাইভেট করুন, পোস্ট ও ছবি মুছে ফেলুন, বন্ধুদেরও পাবলিক ছবি মুছে ফেলতে বলুন এবং থার্ড পার্টি অ্যাপ থেকে বেরিয়ে আসুন। একমাত্র এই পদক্ষেপগুলিই বাস্তবিক ফল দিতে পারে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!