এই বসে কী নেই, এলইডি আলো, মিউজিক সিস্টেম দিয়ে সুসজ্জিত বাসের কামরা এবং সুরক্ষার স্বার্থে সিসিটিভি। অন্যান্য বাসের থেকে আলাদা এই বাস। এই বসে যাত্রীরা ওঠার জন্য মুখিয়ে থাকেন। কারণ বাসের মূল আকর্ষণ চালক ও কন্ডাক্টর।
দক্ষিণ ভারতের কেরল রাজ্য সড়ক পরিবহণ নিগমের (কেএসআরটিসি) এই সরকারি বাসের চালকের নাম গিরি গোপীনাথ এবং আর কন্ডাক্টর তাঁর স্ত্রী। কেরলের আলাপ্পুঝা-করুনাগাপল্লি রুটে বাস চালান তাঁরা।
বহুবছর আগে বেসরকারি সংস্থায় কর্ম সূত্রে পরিচয় হয় গোপীনাথ ও স্ত্রী তারার সঙ্গে। পরিবারের আপত্তি থাকায় ২০ বছর প্রেম করার পরেও বিয়ে করেননি তাঁরা দু’জনে। শেষমেশ ২০২০ সালে লকডাউনের তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
২০০৭ সালে গোপীনাথ এবং ২০১০ সালে তারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পাশ করেন। বর্তমানে দু’জনে হরিপদ ডিপোয় কাজ করছেন। উদ্দীপনার সঙ্গে রোজ বাস চালাচ্ছেন ওই দম্পতি।





