আম খেতে ভালোবাসেন না এরকম মানুষ পাওয়া মুশকিল। কিন্তু আম খাচ্ছেন, সেই আমের ল্যাংড়া, ফজলি ইত্যাদি গোনাকয়েক প্রজাতির নাম পরিচিত সবার। কিন্তু আমের প্রায় ৩০০টি প্রজাতির চাষ হয় আমাদের দেশে সেটা কি জানেন? তাও আবার একটি মাত্র বাগানেই।
এই ৩০০টি প্রজাতির আমি চাষ করছেন আমাদের দেশে কালিম উল্লাহ খান। প্রায় ৮০ বছর বয়সী এই মানুষটির বাগানে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন, সচিন তেন্ডুলকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের মতো বিখ্যাত মানুষদের নামে আমের প্রজাতি। তবে পড়াশোনায় তেমন মন ছিল না। তাই ছোটবেলায় ছেড়ে দিয়েছিলেন স্কুল।
বাগানের মালিক কালিম উল্লাহ খান জানিয়েছেন, ‘গত কয়েক দশক ধরে প্রখর রোদে পুড়ে কঠোর চাষের পুরস্কার এগুলি। খালি চোখে এগুলিকে শুধুমাত্র গাছ মনে হতে পারে। যদি মনের দূরবীন দিয়ে দেখেন এটি গাছ, ফলের বাগানা এবং বিশ্বে বৃহত্তম আমের কলেজও এটি।’ ১৮৯৭ সালে তিনি ১২০ বছরের পুরনো একটি আম গাছ পেয়েছিলেন। সেখান থেকেই তিনি ৩০০টি আমের প্রজাতি তৈরি করেছিলেন। তাঁর প্রথম আবিষ্কার আমের নাম দিয়েছিলেন ঐশ্বর্য। তিনি বলছেন, ‘এই আমটি সেই অভিনেত্রীর মতোই সুন্দর। একটি আমের ওজন এক কেজিরও বেশি। এর বাইরের রং ক্রিমসন এবং স্বাদে খুব মিষ্টি।’
তবে এখানেই থেমে নেই তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সচিন তেন্ডুলকার নামেও তিনি আমের নাম রেখেছেন। তার কথায়, ‘মানুষ আসবে যাবে, তবে সারাজীবনের জন্য থেকে যাবে আম। আরও কয়েক বছর পরে যখন এই সচিন আম খাবে মানুষ সেই মুহূর্তে ক্রিকেটের হিরোকেই স্মরণ করবেন।’






