বীরভূমের দুবরাজপুর এর ভুবন বাদ্যকরের নাম শোনেনি এরকম মানুষ এখন খুব কম আছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে গত একমাস ধরে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়েছেন ভুবন বাদ্যকর। তার কারণ হলো তার গাওয়া গান কাঁচা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানটি তিনি লিখেছেন এবং সুর করেছেন তার পরেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছেন ভুবন বাবু। তার এই গান বিভিন্নভাবে রিমিক্স করা হয়েছে। কখনো হিন্দি ভাষায় আবার কখনো বা ভোজপুরি ভাষায় গাওয়া হয়েছে এই গান।
ভুবন বাদ্যকর এই ভাবেই বাদাম বিক্রি করে আসছেন দীর্ঘ বছর ধরে তবে কয়েকদিন আগে তার ভিডিও তুলে কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আর তারপরেই ভাইরাল হয়ে যান কাঁচা বাদাম কাকু হিসাবে।আর একবার ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে কনটেন্ট ক্রিয়েটাররা তার বাড়িতে আসতে থাকেন এবং তার সঙ্গে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে পয়সা উপার্জন করতে থাকেন। বলতে গেলে ভুবন বাধ্য করে খ্যাতি ছড়িয়ে পড়ে ভুবন জুড়ে।
আর এবার এমন একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যা দেখে আপনার মন আনন্দে ভরে উঠবে।এখনো ঠিক ভাবে হাঁটতে চলতে শেখেনি এক ক্ষুদে শিশু কিন্তু তার গলায় শোনা গেল কাঁচা বাদাম অবিকল গান। আবার মাঝে যে উইও বলে শব্দটা আছে সেটুকুও সে হুবহু অনুকরণ করেছে। সব মিলিয়ে এই একরত্তির গলায় কাঁচা বাদাম গানটি কিন্তু বেশ লাগছে। আপনিও শুনে দেখুন এই বাচ্চার অবাক কীর্তি:





