ভয়ঙ্কর ভিডিও! আচমকাই মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক, দেখলে শিউড়ে উঠবেন আপনিও

সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে যা যে কোনও মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত এক মহিলাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল এক যুবক। এরপর যা হল, তা রীতিমতো ভয়ঙ্কর।

ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলের একটি মেট্রো স্টেশনে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে রীতিমতো আঁতকে উঠতে হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রো প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। বাকি যাত্রীরাও দাঁড়িয়ে ছিলেন সেখানে। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে যখন ঢুকছে, ঠিক সেই সময়ই আচমকাই পিছন থেকে এক যুবক এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে।

টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা। একটু এদিক ওদিক হলেই ওই মহিলা ট্রেনের চাকার তলায় কাটা পড়তেন। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা দেখে পড়ে চমকে উঠেছেন সকলে৷ এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

https://twitter.com/Bruxelles_City/status/1482102138083885061?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482106862204076038%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fworld%2Fstory%2Fman-pushes-woman-in-front-of-train-brussels-metro-station-viral-video-1900972-2022-01-17

https://twitter.com/Bruxelles_City/status/1482106862204076038

The Brussels Times-এর খবর অনুযায়ী ওই মহিলাকে রেললাইনে পড়ে যেতে আগেই দেখতে পেয়ে যান ওই ট্রেনের চালক। সেইসময়ই তিনি সজোরে এমার্জেন্সি ব্রেক কষেন। এর জেরে ট্রেনটি থামাতে সক্ষম হন তিনি।

এরপরই ওই মহিলাকে রেললাইন থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে যুবক মহিলাকে  রেললাইনে ধাক্কা মারে, ঘটনার পর সে পালিয়ে গেলেও পুলিশ ওই যুবককে আটক করতে পেরেছে বলে জানা গিয়েছে। সে কেন এই ঘটনা ঘটাল, তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।

আরও অন্যান্য খবর