শিকার করে গিয়ে নিজেই শিকার! কুকুরের তাড়া খেয়ে চম্পট চিতাবাঘের, সম্মান গেল চিতার

শিকার করতে গিয়ে নিজেই শিকার হতে যাচ্ছিল চিতাবাঘ। কুকুরের দলের তাড়া খেয়ে কোনওভাবে লেজ গুটিয়ে পালাল দ্রুততম প্রাণী। জংলি কুকুরদের পাল্লায় পড়ে শিকার হওয়ার হাত থেকে বরাত জোরে বাঁচল চিতা। সম্প্রতি, এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

কী দেখা গিয়েছে ভিডিওতে?

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতরে বেশ কয়েকটি জংলি কুকুর ঘুমিয়ে ছিল। সেখানে নিঃশব্দে একটি চিতাবাঘ হাজির হয়। চোখের সামনে অসতর্ক শিকার দেখে চোখ লোভ সামলাতে পারে না বাঘটি। পা টিপেটিপে শিকারের দিকে এগোতে থাকে সে।

তখনই ঘটে এক ঘটনা। আচমকাই ঘুম ভেঙে যায় একটি কুকুরের। ওই কুকুরটি দ্রুত বাকি কুকুরদের ডেকে তোলে। আর এরপরই শুরু হয় ‘খেলা’। একজোট হয়ে জংলি কুকুরের দল তাড়া করে চিতাবাঘটিকে। দলবদ্ধ এমন হামলায় হতচকিত হয়ে যায় বাঘটি। কোনও রকমে লেজ গুটিয়ে  প্রাণ বাঁচিয়ে পালায় সে।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর থেকেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ৩০ লক্ষ ছাড়িয়েছে। এই ভিডিও দেখে নানা কমেন্ট করেছেন নেটিজেনরা। কারোর কারোর মতে, একজোট হয়ে থাকলে যে কোনও হামলা বা বিপদ এভাবেই এড়ানো যায়।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর