নানান সময় শাসক দল তৃণমূলকে নানাভাবে বিঁধে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন তাঁর নিশানায়। কিন্তু এবার এক অদ্ভুত দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, “এই যে ডিসেম্বরেও শীত নেই, গরম ভাব। এর জন্য তৃণমূল দায়ী”। তাঁর এমন আজব দাবীতে হতবাক সকলে।
ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা?
গত শুক্রবার কাঁথিতে প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশ ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, “এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে? আমার তো গরম লাগছে। এর জন্য তো দায়ী টিএমসি”।
হঠাৎ কেন একথা বললেন তিনি?
এদিন শুভেন্দুকে প্রশ্ন করা হয়, শহরের পুকুর ভরাট নিয়ে কলকাতা পুরসভা যে কড়া পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে তাঁর কী মত? সেই প্রশ্নের উত্তরেই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি বলতে গিয়ে তিনি বলেন, “কলকাতায় তো পুকুর ভরাট হচ্ছে অনেকদিন ধরে। গত ১০ বছরে ৫০০০ পুকুর ভরাট করা হয়েছে। তার জন্যই তো কোনও ফাঁকা জায়গা আর নেই। এই যে ডিসেম্বরে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে কি? আমার তো গরম লাগছে। তার জন্যেও তৃণমূল দায়ী”।
শুভেন্দু যদিও পরিবেশ সচেতনতা থেকেই এই কথা বলেছেন। কিন্তু তাঁর এহেন মন্তব্যকে হাসির খোরাক বানাতে দেরি করেন নি অনেকেই। তাদের মধ্যে একজন হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করে কুণাল বলেন, “বদ্ধ পাগল। মাথার চিকিৎসা জরুরি”।
https://twitter.com/KunalGhoshAgain/status/1738536091182129192
তাঁর এই পোস্ট যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই, তা আর কারোর বোঝার বাকি নেই। তবে এই প্রথমবার নয়, এর আগেও এভাবে শুভেন্দুকে তোপ দেগেছেন কুণাল। শুভেন্দুর অনেক মন্তব্যকেই ‘পাগলের প্রলাপ’ বলেছেন তিনি। এবার সরাসরি বিরোধী দলনেতাকে পাগল বললেন তৃণমূল মুখপাত্র।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!