সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে পা পিছলে আছাড় খেলেন মদন মিত্র, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। না, তবে এবার রেস্তোরাঁর ছবি বা নিজের কোনও মন্তব্যের কারণে নয়। আবার গান গেয়েও নয়। এবার তিনি ভাইরাল হলেন পা পিছলে পড়ে গিয়ে।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। পা পিছলে পড়ে গিয়েই ভাইরাল হলেন মদন মিত্র। আজ, মঙ্গলবার সকাল থেকেই নেট মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ঘোরাফেরা করছে যা নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কামারহাটির বিধায়ক তাঁর নাতিকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরছেন।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি ঘটল তখনই, যখন তিনি সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আচমকাই পা পিছলে আছাড় খেলেন। তিনি পড়ে যেতেই তাঁর হাত ধরে থাকা তাঁর ছোট্ট নাতিও পড়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এরপর মদন মিত্রের সঙ্গীরা তাঁকে হাত ধরে টেনে তুলছেন। অশনি সংকেতের মধ্যেই সমুদ্রে ঘুরতে গিয়েছেন মদন মিত্র, এই নিয়েও সমালোচনা কম হয়নি। এই ভিডিওটি তাঁর নিজের ফেসবুক প্রোফাইল থেকে অবশ্য শেয়ার করা হয়নি ঠিকই, তবে এই একই পোশাক পরা ছবি গতকালই তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছেন।

মদন মিত্রের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানান ধরণের কমেন্ট করেছেন এই ভিডিও নিয়ে। কেউ কেউ তো হেসে লুটোপুটি খাচ্ছেন এই ভিডিও দেখে। আবার কেউ কেউ তাঁর এমনভাবে পড়ে যাওয়ার জন্য সমবেদনাও জানিয়েছেন। নেটিজেনদের মতে, গতকাল, সোমবার এই ভিডিওটি তোলা হয়েছে। তবে খবর ২৪x৭-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

RELATED Articles