‘নরেন্দ্র মোদীর আমলেই ভারত-পাক সম্পর্ক নষ্ট হয়েছে ‘, বলছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি

ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হওয়ায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করলেন তিনি।

সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয় মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। যখন এর আগে অন্য সরকার ছিল, তখন পরিস্থিতি এতটা খারাপ ছিল না। দুই দেশের মধ্যে সদ্ভাব ছিল।’

তিনি আরও বলেন, ক্রিকেটই এক মাত্র মাধ্যম যা দুই দেশের মধ্যে সম্পর্ক অটুট রেখেছে। বাবর আজম একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। আমার মনে হয় বিরাট কোহলিও বাবর আজমকে উত্তর দেবেন।’

প্রসঙ্গত, শেষ ২০১২ সালে ভারত-পাক সিরিজ হয়েছিল। গত কয়েকবছর ধরে ভারত পাকিস্তানের উপর সার্জিকাল স্ট্রাইকের মতো হামলা করেছে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও সিরিজের দিকে পা বাড়ায়নি। চলতি বছর অক্টোবর মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবার মুখোমুখি হচ্ছে দুই দেশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles