নারকীয় ঘটনা। স্ত্রীকে সন্তানদের সামনে খুন করে কড়াইয়ের ফুটন্ত জলে সেদ্ধ করল স্বামী। এখানেই থামেননি স্বামী, সেদ্ধ অবস্থায় একটি পা টেনে ছিঁড়ে ফেলা হয়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত স্বামী পলাতক।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। সিন্ধের গুলশন-ই-ইকবাল এলাকার একটি স্কুলের রান্না ঘরে এই কাণ্ড ঘটে। নার্গিস-আশিকের মধ্যে দাম্পত্য কলহ ছিল। স্ত্রীকে সে বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য চাপ দিত। তাতে রাজি ছিলেন না নার্গিস। এ নিয়েই অশান্তি চলত তাদের মধ্যে। অভিযুক্ত স্বামী আশিকের খোঁজ চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মায়ের এমন নারকীয়ভাবে খুনের দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখে ৬ সন্তান। বাবা তার তিন সন্তানকে নিয়ে পালিয়ে যায়। ১৫ বছরের মেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই স্কুলের রান্না ঘরে গিয়ে শিউরে ওঠে। অভিযুক্ত স্বামী আশিক এক বেসরকারি স্কুলের নিরাপত্তারক্ষী ছিলেন।
ঘটনার পর থেকে পুলিশের হেফাজতে বাচ্চাদের রাখা হয়েছে। এই ঘটনার কিনারায় এখন পুলিশের একমাত্র ভরসা সন্তানদের বয়ান। তবে মায়ের বালিশ চাপা দিয়ে খুন, তারপর সোজা দেহ নিয়ে কড়াইতে সেদ্ধ করল। এই নৃশংস দৃশ্য দেখে কতটা ঘটনার বিবরণ দিতে সক্ষম, তা নিয়ে সংশয় থাকছেই।





