এমনও হয়! ড্রেন দিয়ে ভেসে যাচ্ছে বান্ডিল বান্ডিল ৫০০ টাকা! বৃষ্টিতে লক্ষীলাভ, বলছেন স্থানীয়রা

গত বৃহস্পতিবার থেকে মুষলধারে শুরু হয়েছে দুর্গাপুরে। বৃষ্টির জলে ভেসে গেছিল ড্রেন-নর্দমা। সেই ড্রেন থেকে সন্ধ্যায় ভেসে এলো বান্ডিল বান্ডিল ৫০০ টাকা। যা দেখে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে।

ঘটনাটি কাঁকসার কালিনগরে। ওইদিন ড্রেনে টাকার বান্ডিল ভাসতে দেখে ছুটে যায় আশেপাশের এলাকার লোকজন। টাকা তোলার জন্য মানুষজন ছুটোছুটি শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষনে টাকা ড্রেন থেকে উধাও। স্থানীয়রা সেই বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট কুড়িয়ে নেন ড্রেন থেকে।

ওই ড্রেনটি আড়রা মোড় থেকে শুরু হয়েছে কালীনগর হয়ে চলে গেছে। তবে প্রশ্ন উঠেছে, এতো গুলো টাকা এলো কথা থেকে? তবে বৃষ্টির বিকেলে এরকম বান্ডিল বান্ডিল টাকা দেখতে পেয়ে অবাক হয়েছিলেন এলাকাবাসী।

তবে কীভাবে এলো এই টাকাগুলি বা কোথায়ই বা গেল তা নিয়ে চিন্তায় পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles