চকোলেটের র‍্যাপার খুলতেই চোখ ছানাবড়া, চকোলেটে কিলবিল করছে পোকা, বড় অভিযোগ ক্যাডবেরি সংস্থার বিরুদ্ধে

চকোলেট খেলে দাঁতে পোকা হয়, একথা অনেকেই বলেন। কিন্তু তা বলে চকোলেটের মধ্যেই পোকা হবে? সবেমাত্র চকোলেটের র‍্যাপার খুলে মুখে এক কামড় দিয়েছেন, তাতেই আঁতকে উঠলেন ক্রেতা। চকোলেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত পোকা। নামী চকোলেট সংস্থার বিরুদ্ধে উঠল বড় অভিযোগ।

প্রেমের সপ্তাহ চলছে বলে কথা! এখন পরিবেশে প্রেমময়। প্রেমিক-প্রেমিকারা একে অপরকে নানান উপহার দেওয়া-নেওয়া করছেন। এই প্রেম সপ্তাহে চকোলেটের চাহিদা বিশাল। তারই মধ্যে আবার গত শুক্রবার ছিল চকোলেট ডে। ফলে সেদিন লাগামছাড়া চকোলেট বিক্রি হয়েছে। কিন্তু এই চকোলেট ডে-তেই এক ব্যক্তি চকোলেট নিয়ে এমন এক অভিজ্ঞতার শিকার হলেন যে ভবিষ্যতে চকোলেট খাওয়ার আগে দু’বার ভাববেন তিনি।

কী ঘটেছে ঘটনাটি?

রবিন জ্যাকুস নামেই এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, হায়দরাবাদের একটি মেট্রো স্টেশনের পাশে এক দোকান থেকে একটি ডেয়ারি মিল্ক চকোলেট কিনেছিলেন তিনি। যেই না তিনি র‍্যাপার খুলে চকোলেটে কামড় বসাতে যাবেন, সেই সময় তিনি দেখেন যে চকোলেটের ভিতর একটি জ্যান্ত পোকা ঘোরাফেরা করছে। বিক্রির আগে কী পণ্যের গুণগত মান খতিয়ে দেখা হয় না? সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কেন এতটা উদাসীন সংস্থা? প্রশ্ন তুলেছেন তিনি।

https://twitter.com/RobinZaccheus/status/1755992192492122415?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1755992192492122415%7Ctwgr%5E8a8c50e43dcb79641a5e5a7448e32f491f6bb993%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fman-finds-worm-in-dairy-milk-chocolate-cadbury-responded%2F

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। ক্যাডবেরি সংস্থার উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের কথায়, সংস্থা অনেক জনপ্রিয়তা পেলে কী এভাবেই হেনস্থার শিকার হতে হয় সাধারণ মানুষকে? সংস্থার থেকে অনেকেই ক্ষতিপূরণ দাবী করেছেন এই ঘটনার জন্য। খাদ্য সুরক্ষা দফতরকে এই বিষয়ে জানিয়েছে হায়দরাবাদ পুরসভা।

এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হতেই ড্যামেজ কন্ট্রোলে নামে ক্যাডবেরি সংস্থা। তারা এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানান যে সমস্ত পণ্যের গুণগত মান বিচার করে তবেই তা বিক্রি করা হয়। এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য তারা ক্ষমাপ্রার্থী। এই বিষয়ে ওই ক্রেতার থেকে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। তবে এই ঘটনার পর ক্যাডবেরি সংস্থার উপর আস্থাটা যেন কেমন নড়ে গেল নেটিজেনদের।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles