প্রায় ৩৭ দিন আগে থেকে শুরু হয়েছিল সন্দেশখালি নিয়ে চর্চা। তা এখনও চলছে। গত কয়েকদিনে তা আরও বেড়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নি, শা’রী’রি’ক অত্যাচারের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালির মহিলারা। প্রতিবাদ দেখাচ্ছেন তারা। সেই ঘটনার চারদিন কেটে গিয়েছে। বার এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। এরপর থেকেই পলাতক শাহজাহান। তা নিয়ে তো নানান চর্চা চলছিলই। এরই মধ্যে চারদিন আগে সন্দেশখালির মহিলারা বিক্ষোভ দেখান তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে।
তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাদের শ্লী’ল’তা’হা’নি ও শারীরিক অতাচারের অভিযোগ তুলে লাঠি, বাঁশ নিয়ে প্রতিবাদ জানান মহিলারা। জ্বালিয়ে দেওয়া হয় পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও এখনও ফেরার শিবু হাজরা। সন্দেশখালিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেখানে প্রবেশ করতে গেলে পুলিশের বাধা পায় বিজেপি। এতদিন সন্দেশখালি নিয়ে কোনও টুঁ শব্দ করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে কথা বললেন তিনি।
কী বললেন মুখ্যমন্ত্রী?
আজ, সোমবার আরামবাগের সভায় যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজোলা হেলিপ্যাডে পৌঁছনোর পর সন্দেশখালি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে”। এও বলেন, “আমি যা বলার আরামবাগে গিয়ে বলব”।
এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সন্দেশখালি গিয়েছেন শুনে মমতা বলেন, “যে কেউ যেতেই পারেন। আমি রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে”। এরপরই মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মমতার কথায়, “যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা গণ্ডগোল করেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে”। এবার তিনি আর কী কী বলেন সন্দেশখালির ঘটনা নিয়ে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।





