এমন এক প্রতিযোগিতা যেখানে জিতলেও লাভ আবার হারলেও লাভ। কারণ প্রতিযোগিতাটা তো আম খাওয়ার। এই আম খাওয়ার জন্য মিলবে পুরস্কারও। তাই চেটেপুটে আম খেয়েও যদি হার হয়, তাতে দুঃখের কিছু নেই।
‘আম খাও’ ইনাম পাও’ এমনই স্লোগান দিয়ে একটি আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রাজ্যে। আম খাওয়ার প্রতিযোগিতার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। বেশ উপভোগ করেছেন সকলে এই ভিডিও।
এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিহারের পশ্চিম চম্পারণ জেলায়। সরকারের তরফে উদ্যোগ নিয়েই আয়োজিত হয় এই প্রতিযোগিতা। কৃষি দফতরের অধীন উদ্যান পালন বিভাগের উদ্যোগে দু’দিন ধরে এই প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বহু প্রতিযোগী। সেই প্রতিযোগিতার ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
#पश्चिम_चम्पारण के #बेतिया में #आम_खाओ_इनाम_पाओ प्रतियोगिता का आयोजन किया गया। इसमें भाग लेकर आनंद उठाया। pic.twitter.com/4YgUmvAgU3
— आकाशवाणी समाचार, पटना (@airnews_patna) June 16, 2023
এই ভিডিওতে দেখা যাচ্ছে, আমের ঝুড়ি নিয়ে বসে রয়েছেন এক একজন প্রতিযোগী। সেই ঝুড়ি থেকে একের পর এক আম খেয়ে চলেছেন সকলে। তারাও বেশ উপভোগ করছেন এই আম খাওয়া। অনেকেই এই ভিডিও দেখে কমেন্ট করেছেন যে তাদের এলাকাতেও এমন প্রতিযোগিতা কেন হয় না।





