২২ হাজার টাকার ফোন হাতে পান মাত্র ১,৫০০ টাকায়, দুর্দান্ত অফার দিচ্ছে Oppo, সুযোগ হাতছাড়া করবেন না

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে Oppo-র এই অফার আপনার জন্য একবারে পারফেক্ট। খুব কম দামে এবার আপনি পেয়ে যেতে পারেন Oppo A78 ৫ জি ফোনটি। এক দুর্দান্ত অফার দিচ্ছে Oppo। শক্তিশালী ব্যাটারির এই ফোন কীভাবে পাবেন মাত্র ১,৫০০ টাকায়, জেনে নিন।

Oppo A78 ফোনের দাম ও অফার  

Oppo A78 ৫ জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে এই অফারটি আপনি পাবেন। এমনিতে এই ফোনের দাম ২১,৯৯৯ টাকা। Amazon এই ফোনের উপরে সরাসরি ১৪ শতাংশ ছাড় দিচ্ছে। তার ফলে এই ফোনটি কেনার জন্য মাত্র ১৮,৯৯৯ টাকা খরচ করতে হবে আপনাকে।

অফারের এখানেই শেষ নয়। একাধিক ব্যাঙ্কের অফারও রয়েছে। বাছাই করা কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আপনি এই ফোন কিনলে ১,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। এবারে রয়েছে সবথেকে আকর্ষণীয় অফারটি।

এক্সচেঞ্জ অফারে যদি আপনি এই ফোন কেনেন, তাহলে ১৭,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে এই অফারটি পেতে গেলে আপনার পুরনো ফোন অর্থাৎ যেটি এক্সচেঞ্জ করবেন, সেই ফোনের অবস্থা কিন্তু ভালো থাকতে হবে। ফোনে কোনও স্ক্র্যাচ থাকলে চলবে না আর ফোনের স্ক্রিনও অক্ষত অবস্থাতেই থাকতে হবে। তবে বিপুল অঙ্কের ছাড়ে এক্সচেঞ্জ হবে আপনার পুরনো ফোন আর মাত্র ১,৫০০ টাকায় আপনি পাবেন Oppo A78।

কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?

এই Oppo A78 ৫ জি ফোনে রয়েছে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, যা 33W SuperVooc চার্জিং সাপোর্ট করে। ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনের পিছনে রয়েছে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। এও ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে।

আরও অন্যান্য খবর