একদম মানুষের মত! দরদাম করে ফল বেচছে বাঁদরছানা, দেখুন অবাক করা ভিডিও

একদম মানুষের মত হেঁকে ডেকে ফল বিক্রি করছে এক বাঁদর ছানা। যা দেখে তাজ্জব সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় তো কত ভাইরাল ভিডিও দেখা যায় কিন্তু এই ভাইরাল ভিডিও দেখে আপনি ভালোই আনন্দ পাবেন।

টিয়া পাখি গান গাইছে, হাতি খেলা করছে, কুকুর স্নান করছে, এরকম ভিডিও আমরা হরবখত দেখে থাকি। কিন্তু একটি বাঁদরছানা পুরো মানুষের মত হেঁকে ডেকে ফল বেচছে, এরকম কি দেখেছেন? তাহলে দেখুন এই অবাক করা ভিডিও

মাঙ্কি শ্যাম নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এক ভদ্রলোক সন্তান স্নেহে দুটি বাঁদর ছানাকে মানুষ করেছেন।

তিনি যখন বাজারে যান ওই দুটি বাঁদর তার সঙ্গে যায়। বাঁদর দুটি নিজেই ওই ভদ্রলোকের যেন ফুল ফল সব কিছু কিনে দেয়। বাঁদর দুটি নিজে তাজা সবজি ভদ্রলোকের জন্য বেছে দেয়। অবিকল মানুষের মত বাঁদর ছানার এই কীর্তি দেখে মানুষ খুব খুশি।

RELATED Articles