সুরাপ্রেমী বাঁদর! পুলিশ স্টেশনের সামনেই ম’দের বোতল খোলার চেষ্টা, চেষ্টায় ব্যর্থ হয়ে যা কাণ্ড ঘটাল সে…

সোশ্যাল মিডিয়ায় নানান সময় নানান ধরণের ভিডিও সামনে আসে। কোনও সময় সেই ভিডিও আমাদের উদাস করে দেয়, কোনও সময় সেরকম কোনও ভিডিও দেখলে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি তো কখনও আবার আমাদের নিখাদ হাসির রসদ জোগায়। এবার এক বাঁদরের কীর্তি বেশ মনোরঞ্জন করল নেটিজেনদের।

এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে, একটি বাঁদর আয়েশ করে বাইকের ওপর বসেছে। তারপর ব্যাগ থেকে একটি ম’দের বোতল বের করে নিয়ে আসে। কিন্তু চেষ্টা করেও সেই বোতলের ছিপি খুলতে পারল না সে। দাঁত দিয়ে বার কয়েক ছিপি খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েই পালিয়ে যায় সে।

ঘটনাটি ঘটেছে কানপুরের পুলিশ কমিশনারের অফিসের ঠিক বাইরে। গান্ধী জয়ন্তীর দিন ছিল ‘ড্রাই ডে’। এদিনই ঘটেছে সেই ঘটনা। বাঁদরটিকে দেখা গেল পার্কিং লটের একটি বাইকের উপর বসে ম’দের বোতল খোলার চেষ্টা করতে। কিন্তু শেষমেশ না পেরে দাঁতমুখ খিঁচিয়ে সেখান থেকে পালায় সে।

https://twitter.com/meevkt/status/1708765324928274841?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1708765324928274841%7Ctwgr%5Ed15ff1e6c8d5546bd65b23394d5ffd440cf0ef32%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Foffbeat%2Fmonkey-steals-liquor-from-bike-near-kanpur-police-station%2Ftid%2F113994

এমন ভিডিও দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটবাসীরা। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও। স্থানীয়দের দাবী, এলাকায় বাঁদরের উপদ্রব রয়েছে খুব। কোনও না কোনও দোকানে প্রায়ই হানা পড়ে বাঁদরের। কোনও সময় পথচারীর ব্যাগ নিয়ে পালায়।

কানপুর পুলিশের যুগ্ম কমিশনার আনন্দ প্রকাশ জানিয়েছেন, এই ভিডিওটি তারাও দেখেছেন। কার বাইকের ব্যাগে ম’দের বোতল রাখা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে তিনি এও জানান, এলাকায় বাঁদরের উপদ্রব কমানোর চেষ্টা করবেন তারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর