কোবে উইয়ান এখন সেলিব্রিটি শেফ! তার বানানো চকলেট কুকি দেখে রীতিমতো লালায়িত হয়ে যাচ্ছেন নেটিজেনরা। কিন্তু এই শেফ এর বয়স কত জানেন? মাত্র দেড় অথবা দুই!
হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বাচ্চাটির ভিডিও। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া এই ভিডিওতে কোবে উইয়ান নামে এই একরত্তি মিষ্টি শিশুটি রীতিমতো অ্যাপ্রন-টুপি পরে একদম প্রফেশনাল শেফ এর মত চকলেট কুকি বানাচ্ছে! একটু আধটু ভুল চুক অবশ্য হয়ে যাচ্ছে, কখনো ময়দা মাটিতে পড়ছে আবার কখনো বা চকলেট কুকিস এর চকো চিপস মুখে পুরে নিচ্ছে কোবে! কিন্তু তারপরে যখন ওভেন থেকে চকোলেট কুকি বেরোল তা দেখে রীতিমত তাজ্জব নেটিজেনরা! এ তো একদম পাক্কা রাঁধুনি।
ভিডিওতে কোবের হাসি দেখেই মাত সকলে। সে নিজের বানানো কুকি নিজেই একগাল হেসে খেতে শুরু করে দিয়েছে। যা দেখে খুশি সকলেই। কোবের তৈরি কুকি কবে খাব? কমেন্ট বক্স ভরে উঠছে এমন মিষ্টি মন্তব্যে।






