প্রতিভা এবং ইচ্ছাশক্তি থাকলে বয়সও যে গৌণ হয়ে যায় সেটা আবারও প্রমাণ পাওয়া গেল এক বৃদ্ধের গানে। লকডাউনে নিজের লুকানো হারাতে বসা প্রতিভার চর্চা এবং তার প্রকাশ ঘটাচ্ছেন অনেকেই। কেউ আঁকার খাতার ধুলো ঝেড়ে আবার রঙ তুলি নিয়ে বসে পড়ছেন, আবার কেউ কবিতার বই খুলে একের পর এক কবিতা পাঠ করে যাচ্ছেন। কেউ কেউ আবার খাতা পেন নিয়ে হারিয়ে ফেলা লেখকসত্তাকে জাগিয়ে তুলছেন। লকডাউন কার্যত নিত্যনৈমিত্তিক কাজ থেকে আমাদের সরিয়ে এনে সুপ্ত প্রতিভাকে বের করে আনতে বেশ সাহায্যই করেছে বলা যায়। অপ্রকাশিত কত প্রতিভা এই লকডাউনে যে প্রকাশ পেয়েছেন তার ইয়ত্তা নেই।
তেমনই এক প্রতিভার প্রকাশ পেতে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। এক বয়স্ক ভদ্রলোক অনায়াসে গাইছেন বাংলা স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় গান “আমি যে জলসাঘরে”। আর এই গানের ভিডিও দেখেই মুগ্ধ সকলে।
এই বৃদ্ধের এই সাবলীল গায়কী সকলেরই মন ছুঁয়ে গেছে। আর সেই ভিডিওটিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। অনেকেই বলছেন এ যেন হুবহু মান্না দে-র গাওয়াই মনে হচ্ছে।
শুনুন তাঁর গাওয়া এন্টনি ফিরিঙ্গি ছবির এই বিখ্যাত গানটি-





