সংসার চালাতে হোটেলে খাবার পরিবেশন থেকে চা বিক্রি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠার নাম বোমান ইরানি
বলিপাড়ার কৌতুক অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে সবসময় বিরাজমান তিনি। কেরিয়ার শুরু করেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বর্তমানে কোটি কোটি টাকা উপার্জন করছেন সেই অভিনেতা। অভিনেতার জীবনের শুরুটা সহজ ছিল না। রোজগারের জন্য ছোটবেলায় হোটেলে, দোকানেও কাজ করেছেন বোমান ইরানি।
১৯৫৯ সালের ২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম হয় বোমান ইরানির। বোমানের জন্মের ছমাসের মাথাতেই মারা যান তাঁর বাবা। তাঁর বড়ো হয়ে ওঠা মা এবং তিন দিদির সঙ্গে। আর্থিক অভাবের মধ্যেই বড়ো হয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, বোমানের বাবার খাবারের দোকান ছিল। সেই দোকান থেকেই সংসার চলত। ছোটবেলায় ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ছিলেন বোমান।
বোমানের মা চাইতেন যে তাঁর পুত্র উচ্চশিক্ষিত হোক। মুম্বইয়ের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্কুলে পড়াকালীন অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় বোমানের। সেসময় অনেক নাটকে অভিনয়ও করেছিলেন। রোজগারের জন্য চাকরির পথ বেছে নিতে হয়। ওয়েটার হওয়ার জন্য দুবছরের প্রশিক্ষণ নেন অভিনেতা। তারপর মু্ম্বইয়ের বিলাসবহুল হোটেলে খাবার পরিবেশনের কাজে নিযুক্ত হন। প্রথমে তাঁকে হোটেলে র ঘরে পরিষেবা প্রদানের কাজে নিযুক্ত করা হয়েছিল। সেই কাজই ভালো ভাবেই করতেন অভিনেতা।
বোমানের কাজে খুশি হয়ে তাঁকে হোটেলের খাবার পরিবেশনকারীর পদে নিযুক্ত করা হয়। শুধুমাত্র হোটেলের কাজ না ছবি তোলার কাজও করতেন বোমান। মুম্বইয়ের কোনও স্কুলে ক্রিকেট বা ফুটবল ম্যাচে ছবি তুলতে যেতেন বোমান। ২০ থেকে ৩০ টাকার বিনিময়ে সে সব ছবি বিক্রি করতেন। বোমানের মা অসুস্থ হয়ে পড়ায় পারিবারিক দোকানেও বসতেন অভিনেতা। সেখানে তাঁকে চা-ও বিক্রি করতে দেখা গিয়েছিল।
হোটেলে কাজ করলেও ফটোগ্রাফিকে কেরিয়ার করতে চেয়েছিলেন । সেই সময়ে ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসপি আদাজানিয়ার সঙ্গে আলাপ হয় বোমানের। সেসময়ে মুম্বইয়ে বক্সিং সংক্রান্ত একটি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলেও স্বপ্ন সফল হয়নি। পরে ওই অফিসেই কাজ করতে শুরু করেন বোমান। রাজ্য জুড়ে বক্সিংয়ের প্রতিযোগিতার ছবি তুলতেন। পরে ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের প্রধান ফটোগ্রাফার হিসেবে নিযুক্ত হন।
এক সাক্ষাৎকারে বোমান জানিয়েছিলেন, বিজ্ঞাপনে অভিনয়ের জন্য হঠাৎই বোমানকে অডিশন দিতে যাওয়ার কথা বলেন তাঁর বন্ধু। বিজ্ঞাপনের জন্য অডিশন দেন বোমান। অডিশনে সিলেক্টেড হন। সেই থেকে অভিনয়ের শুরু। প্রায় ১৮০টি বিজ্ঞাপনে অভিনয় করেন বোমান।
শর্ট ফ্লিমে তাঁর অভিনয় পছন্দ হয় বলিপাড়ার ছবিনির্মাতা বিধুবিনোদ চোপড়ার।দু লক্ষ টাকা পারিশ্রমিকের বিনিময়ে ছবিতে অভিনয়ের সুযোগ পান বোমান। ২০০৩ সালের ‘মুন্নাভাই এমবিবিএস’ তাঁর কেরিয়ারের প্রথম হিট ছবি। ‘ডরনা মনা হ্যায়’, ‘লক্ষ্য’,’ম্যায় হুঁ না’, ‘বীর জ়ারা’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘খোসলা কা ঘোসলা’, ‘ডন’, ‘থ্রি ইডিয়টস’, ‘হাউসফুল’ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় বোমানকে।বোমানকে শেষ অভিনয় করতে দেখা যায় ‘ডানকি’ ছবিতে। শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বোমান।
সংসার চালাতে হোটেলে খাবার পরিবেশন থেকে চা বিক্রি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠার নাম বোমান ইরানি
RELATED Articles





