কেরলের হাচিকো! প্রভুর অপেক্ষাতেই ম’র্গের সামনে দিনের পর দিন অপেক্ষা পোষ্যের, প্রভু তো আর ফিরল না

জাপানের হাচিকোর কথা জানেন তো? মালিকের মৃত্যুর পরও ঠায় স্টেশনে বসে থাকত সে। দিনের পর দিন সেই স্টেশনেই রয়ে গিয়েছিল সে। একদিন মালিকের মতোই তারও মৃত্যু ঘটে সেখানেই। ততদিনে হাচির কথা সকলের মুখে মুখে ঘুরছে।   

হাচিকোর মৃত্যু খবরে সমব্যথী হয়েছিলেন বহু মানুষ। হাচিকোকে নিয়ে সিনেমাও তৈরি হয়েছে যা দেখলে আজও চোখে জল আসতে বাধ্য সকলের। হাচিকে শ্রদ্ধা জানিয়েই সে যেখানে তার মালিকের অপেক্ষা করত, সেখানেই তার মূর্তি বানানো হয়। আজও সেই মূর্তির রয়েছে। এবার ভারতের কেরল থেকেও এক হাচির কথা শোনা গেল।

কেরলের সেই হাচিকোর নাম কী, তা অবশ্য কেউ জানেন না। তবে সেও নিজের মালিকের অপেক্ষাতেই দিন কাটাচ্ছে। দিনের পর দিন ম’র্গের সামনে বসে থাকে সে মালিকের বাইরে আসার অপেক্ষায়। হাসপাতাল কর্মীরা প্রত্যেকেই তাকে চেনে।

জানা গিয়েছে, মাস চারেক আগে ওই পোষ্যের মালিক অসুস্থ হলে তাঁর সঙ্গেই হাসপাতালে এসেছিল সে। হাসপাতালের নীচে দিনের পর দিন অপেক্ষা করছিল সে। কিন্তু মালিক আর ফেরেননি। হাসপাতালেই মৃত্যু হয় মালিকের। কুকুরটি দেখেছিল তার মালিককে ম’র্গে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণে সেখানেই বন্ধুর জন্য অপেক্ষা করে সে। কিন্তু হায় রে অবলা প্রাণী, সে বুঝতে পারে না যে ওই ম’র্গে যে ঢোকে, সে আর ফিরে আসে না।

https://twitter.com/ANI/status/1720996564666130834?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1720996564666130834%7Ctwgr%5E368a75ccfee654ac76bb2d16281f21d37e040237%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই ওই কুকুরের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে তার কাহিনী। এরপর থেকেই কেরলের এই হাচির কথা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles