একটা হাত নেই, প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করছেন যুবক! ভিডিও দেখলে চোখে জল আসবে আপনারও

ইচ্ছা থাকলে মানুষ সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারে। সে ক্ষেত্রে মনের জোরটাই আসল। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই নতুন নতুন ভাইরাল ভিডিও দেখে থাকি। যার থেকে কিছু ভিডিও আমাদের অনুপ্রাণিত করে। সম্প্রতি সেরকমই একটি ডেলিভারি বয়ের ভিডিও ভাইরাল হয়েছে যা নেটিজেনদের মন কেড়েছে।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে একজন নিজের প্রোফাইল থেকে সেই ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো গেঞ্জি পরে পিঠে এক হাতে সাইকেল চালাচ্ছেন আর সাইকেলের পিছনে ব্যাগ রয়েছে। আরেকটি হাত তার নেই। সে সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে। সাইকেলে নিয়ে সে খাবার ডেলিভারি করে জীবন যাপন করছে।

এই ডেলিভারি ছেলেটির পরিচয় সম্পুর্ণভাবে এখনো জানা যায়নি। তবে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে কয়েকজন দাবি করেছেন, ছেলেটি শিলিগুড়ির বাসিন্দা। স্বাভাবকভাবেই ঝড়ের বেগে শেয়ার হয়েছে এই ভিডিও।

ভিডিওর কমেন্ট বক্সে কুর্নিশ জানিয়ে ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন মনের জোর থাকলে সবই সম্ভব। আবার কেউ কেউ ধন্যবাদ জানিয়েছেন এই খাবার ডেলিভারি সংস্থাগুলিকে যারা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের উপার্জনের মাধ্যম খুঁজে দিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles