কলকাতা শহরে বেড়েছে পাচার চক্র। কিছুদিন আগে কয়েক কোটি টাকার হেরোইন উদ্ধার হয়। এবার কলকাতার মেট্রো স্টেশন থেকে উদ্ধার হল প্রচুর সোনা। পাতাল পথে সেগুলি পাচার করায় লক্ষ্য ছিল। রেল পুলিশ তা রুখে দিল।
আজ অর্থাৎ ৬ আগস্ট দমদমে এক ব্যক্তি কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। মেস্ট্রো স্টেশনের লাগেজ স্ক্যানারে ওই ওই ব্যক্তির ব্যাগে প্রচুর সোনা আছে বলে জানতে পারে আরপিএফ। তারপর ব্যক্তির ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২০টি চেন এবং দু’টি আংটি। যার ওজন প্রায় ১১৫ গ্রাম। বাজার মূল্য অন্তত ১০ লক্ষ টাকা।
এতো সোনা কোথা থেকে আনা হয়েছে , কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেইসবের উত্তর দিতে পারেনি ব্যক্তি। সিঁথি থানায় খবর দিলে পুলিশ ওই ৪৩ বছর ব্যক্তিটিকে গ্রেফতার করে নিয়ে গেছেন।
তবে কলকাতায় এর আগেও মার্চে মহাত্মা গান্ধী রোড স্টেশনে ব্যাগ পরীক্ষা করতেই ১১১ গ্রাম সোনা এবং ৭ ক্যারেটের হিরের গয়না উদ্ধার হয়। যার বাজারমূল্য ছিল কমপক্ষে সাড়ে ৬ লক্ষ টাকা।





