রাস্তার মাঝে বাইক নিয়ে ওস্তাদি, বেশি ভিউ পেতে ভিডিও ইউটিউবে শেয়ার করতেই পুলিশের খপ্পরে ভ্লগার

ব্যস্ত রাস্তার মাঝে বাইক নিয়ে নানান ওস্তাদি দেখিয়ে সেই ভিডিও শেয়ার করেছিলেন ইউটিউবে। বেশি ভিউ পাওয়ার লোভ সামলাতে পারেন নি। কিন্তু সেই লোভই ডোবাল যুবককে। সেই ভিডিও দেখে যুবকের খোঁজ চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক দেরাদুনের বাসিন্দা। পেশায় তিনি একজন ভ্লগার। নানান ভ্লগ করে তিনি ইউটিউবে ছাড়েন। সেখানে তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। সেই অনুরাগীদের প্রশংসা পেতে ও চ্যানেলে বেশি বেশি ভিউ পেতে বাইক নিয়ে রাস্তায় স্টান্ট করে তা ইউটিউবে শেয়ার করেন।

উত্তরাখণ্ড পুলিশ সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। সেই ভিডিওটির সঙ্গে কয়েকটি মিমও জুড়ে দিয়েছেন তারা। পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের কাজ করলে কী পরিণতি হতে পারে। অতএব, সাবধান।

https://twitter.com/uttarakhandcops/status/1640327535752871937?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640327535752871937%7Ctwgr%5Ee22375b137c9b14615d4d8d3eaad32410ead86ac%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fdehradun-vlogger-arrested-for-allegedly-made-stunt-with-bike-in-busy-roads-dgtl%2Fcid%2F1417850

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ভ্লগার রাতের রাস্তায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন। ভিড়ের মধ্যে দিয়েই পাশ কাটাচ্ছেন বাইক। এসবের মধ্যেই ওই ভিড়ের মধ্যেই আচমকাই বাইকের সামনের চাকা তুলে দিতে স্টান্ট দেখাতে থাকেন তিনি। সেই ভিডিও ইউটিউবে ছাড়েন ভ্লগার।

সেই ভিডিও পুলিশের হাতে পৌঁছতেই ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় উত্তরাখণ্ড পুলিশ। ওই ভ্লগারের ভিডিওর সঙ্গে পুলিশের তরফে আরও একটি ভিডিও জুড়ে দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, নিজের এই কর্মকাণ্ডের হাতজোড় করে জন্য ক্ষমা চাইছেন ওই ভ্লগার। শুধু তাই-ই নয়, তিনি এও বার্তা দিয়েছেন যে তিনি ট্র্যাফিক আইন ভেঙে যে অপরাধ করেছেন, তা যেন অন্য কেউ না করেন আর কেউ যেন এই ধরনের কেরামতিকে প্রশ্রয় না দেন।

আরও অন্যান্য খবর