বাসের মধ্যেই চালকের স্ট্রোক! সকলকে বাঁচাতে তৎক্ষণাৎ ২৫ কিমি বাস চালালেন এক মহিলা যাত্রী,ভাইরাল ভিডিও

কথায় বলে বিপদ বলে কয়ে আসে না। লেখাটি পড়লে সেটা বুঝবেন। কে টের পেয়েছিল যে মাঝ রাস্তায় এক মহিলা যাত্রীকে বাস চালাতে হবে? তাও আবার চালকের স্ট্রোক হওয়ার কারণে! অবিশ্বাস্য লাগলেও এমন ঘটনাটি ঘটেছে পুনেতে।

এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৪২ বছর বয়সী ওই মহিলা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন তাঁর এই উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার জন্য। কারণ তিনি সেই সময় হাল না ধরলে যাত্রীরা বিপদে পড়তেন। জানা গেছে যে পুনের কাছে অবস্থিত শিরুরের এক কৃষি পর্যটন কেন্দ্রে পিকনিক শেষে ২০ থেকে ৩০ জন মহিলা ও শিশুদের নিয়ে ফিরছিলেন যোগিতা সতভ। হঠাৎ করেই বাসচালক অসুস্থ বোধ করেন এবং বাস চালাতে চালাতেই অজ্ঞান হয়ে যান। জনশূন্য রাস্তার মাঝখানে বাসটি থেমে যায়। ভয়ে যাত্রীরা সকলেই চিৎকার করতে থাকেন। যোগিতা সেই মুহূর্তে উপায় না দেখে এক মুহূর্ত সময় নষ্ট না করে বাসের ড্রাইভারের আসনে বসেন এবং বাসটি চালিয়ে সঠিক সময়ে চালককে নিয়ে হাসপাতালে উপস্থিত হন। তিনি প্রায় ১০ কিলোমিটার বাস চালিয়ে হাসপাতালে পৌঁছান। এর পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার বাস চালিয়ে বাসের অন্যান্য যাত্রীদের সুস্থভাবে বাড়ি পৌঁছে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by ThePrint (@theprintindia)

নিজের এই ক্ষমতার স্বপক্ষে যুক্তি দিয়ে যোগিতা জানিয়েছেন যে তিনি গাড়ি চালাতে পারেন। যোগিতার কাছে সেই মুহূর্তে সব থেকে বড় ভাবনা ছিল যাতে সঠিক সময়ে বাসচালক চিকিৎসা পান এবং সুস্থ হয়ে যেতে পারেন। তাই বাসটি চালিয়ে যত দ্রুত সম্ভব তিনি কাছাকাছি অবস্থিত এক হাসপাতালে নিয়ে যান ওই অসুস্থ চালককে। এই সমগ্র ঘটনার ভিডিও করেন বাসেরই এক যাত্রী। তারপরেই সেটা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমন দুঃসাহসিকতা শুধুমাত্র মহিলা নয় যে কোনও মানুষের কাছেই শিক্ষণীয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর