চিরঘুমের দেশে পাড়ি দিলেন বাংলায় কমিকস সম্রাট নারায়ণ দেবনাথ। আজ সকালে বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় এই কিংবদন্তীর। এই খবর পেয়ে গোটা সাহিত্য জগৎ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলার কালজয়ী নন্টে ফন্টে হাঁদাভোঁদা বাটুল দি গ্রেট ইত্যাদি কমিকসের স্রষ্ঠা নারায়ণ দেবনাথ এই বছরে পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান। দু’দিন আগেই তাকে হাসপাতালের বেডেই দেওয়া হয় এই পদ্মশ্রী সম্মান। তার কয়েক ঘন্টার মধ্যেই এই দুঃসংবাদ আছড়ে পড়ে সাহিত্য প্রেমীদের কাছে। যা শুনে এখন শোকস্তব্ধ সাহিত্য মহল।
তাঁর জন্ম 1925 সালে। 1962 সালে আসে হাঁদা ভোঁদা,1965 সালে আসে কালজয়ী কমিকস বাঁটুল দি গ্রেট, 1969 সালে আসে নন্টে ফন্টে। এরপরে ধীরে ধীরে আসতে থাকে আরো কমিকস যা সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সারা জীবনে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন নারায়ণ দেবনাথ। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন নিজের শোক বার্তা। গোটা রাজ্যের মানুষরাই নিজেদের মতো করে শেষ শ্রদ্ধা জানাচ্ছে এই কিংবদন্তি ব্যক্তি কে।






