‘মোটা’ বলে বাফে থেকে দু’জনের খাবার খাওয়ার অভিযোগ! তরুণীর কাছে দ্বিগুণ টাকা চাইল রেস্তরাঁ

আপনি কালো নাকি মোটা বা রোগা, বেঁটে এসব নিয়ে নানাধরনের মন্তব্যের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত এই সমাজের কাছে। বডি শেমিং আমাদের নিত্যদিনের সঙ্গী। এ ঘটনা শুধু আমাদের এখানে নয়, বিদেশেও চলে।

সম্প্রতি ব্রিটেনের রেস্তরাঁয় পপি নামে এক তরুণী বদিশেমিং-এর মুখে পড়েন। রেস্তরাঁয় বাফে খেতে গিয়েছিলেন তরুণী। বাফে হল এমন একটা পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট মূল্য দিয়ে নির্দিষ্ট মেনুর খাবারদাবার যত খুশি খেতে পারেন অতিথিরা। আর সেখানেই তরুণীর কাছ থেকে নেওয়া হ’ল দ্বিগুণ দাম।

পপি সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছেন, রেস্তরাঁর কর্মীরা তাঁর বিরুদ্ধে একজনের বদলে দু’জনের খাবার খাওয়ার অভিযোগ তোলেন। কারণ তিনি স্বাস্থ্যবান বলে! ‘মোটা’ বলে নিন্দা করা হয়েছে তরুণীকে। তিনি বেশি খেয়েছেন বলে তাঁর কাছ থেকে দ্বিগুণ দাম হেঁকে বসেন রেস্তরাঁকর্মীরা। ওই তরুণী, রেস্তরাঁর বিল মেটানোর সময় তিনি দেখেন দামের অঙ্কে গড়বড় রয়েছে। ব্যাপারটি নিয়ে আপত্তি জানাতেই রেস্তরাঁকর্মীদের অপমানের মুখে পড়তে হয় তাঁকে।

এই ঘটনা সামনে আসতেই ব্রিটেনের রেস্তরাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে নেটিজেনদের বক্তব্যে।

আরও অন্যান্য খবর