সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, উৎসবের মরশুমে বন্ধ হচ্ছে একাধিক মদের দোকান, বন্ধ থাকবে টানা ৪৫ দিন

উৎসবের মরশুমে মাথায় হাত সুরাপ্রেমীদের। লাগু হয়েছে নতুন আবগারি নিয়ম। আর এই নতুন আবগারি নিয়ম অনুযায়ী আজ, শুক্রবার, ১লা অক্টোবর থেকেই বন্ধ হচ্ছে একাধিক মদের দোকান। ফের মদের দোকান খুলবে আগামী ১৭ই নভেম্বর। সেই সময় থেকে নতুন নিয়ম অনুযায়ী বিক্রি করা যাবে মদ।

রাজ্যে মোট ৮৪৯টি মদের দোকান রয়েছে। এর মধ্যে প্রাইভেট দোকান ২৭৬টি। এই প্রাইভেট দোকানগুলিই বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। নতুন আবগারি নিয়মে প্রাইভেট সংস্থার হাতে এই মদের দোকানগুলিকে তুলে দেওয়া হয়েছে। এই কারণেই বন্ধ থাকবে দোকান। গত ১৫ই সেপ্টেম্বর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান। এমন খবরে বেশ চিন্তায় পড়েছেন দিল্লির জনগণ।

দেখে নেওয়া যাক দিল্লি সরকারের তরফে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

১. মদের ব্যবসা থেকে জালিয়াতি দূর করেতে উদ্যত সরকার। এর জেরে ক্রেতাদেরও অনেক সুবিধা হবে।

২. সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মদের দোকানগুলোকে ৩২টি জোনে ভাগ করে সমবণ্টণ প্রক্রিয়া শুরু হবে রাজ্যজুড়ে।

৩. মদের পাইকেরি দাম ধার্য হবে গাণিতিক ফর্মুলার দ্বার।

৪. আগামী ১৭ই নভেম্বর থেকে কৃষকরা নিজেদের নির্ধারিত দামেই মদ বিক্রি করতে পারবেন।

৫. নতুন আবগারি নিয়ম লাগু হওয়ায় রোজগার বাড়বে বলেই আশা করছে সরকার। প্রায় ১০ হাজার কোটি টাকা লাভ করার সম্ভাবনা সরকারের।

৬. জানানো হয়েছে যে প্রতিটি মদের দোকানে যথাযথ আলো থাকতে হবে ও তা হতে হবে বাতানুকূল। কাঁচের দরজা এবং সিসি ক্যামেরা লাগানো থাকতে হবে। এছাড়াও প্রতি মাসের রেকর্ডিং রাখতে হবে।

৭. স্পষ্ট জানানো হয়েছে যে মদ ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ২১ বছরের বেশি বয়সী হতে হবে।

৮. প্রত্যেক মদের দোকানে নিয়মানুযায়ী নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। নিরাপত্তার ব্যবস্থা রাখার দায়িত্ব বিক্রেতার। পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও মদের দোকানের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ আসে এবং তা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সেই দোকানের লাইসেন্স বাতিলও করা হতে পারে।

৯. নতুন নিয়ম অনুযায়ী, দোকানের বাইরে কোনওভাবেই ভিড় করা যাবে না।

RELATED Articles