স্কুল ড্রেস পরেই রাস্তার মাঝে সহপাঠিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল আরেক খুদে পড়ুয়া! ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় আজকাল কত কিছুই না ভাইরাল হয়ে যায়। অনেক সময় এমন কিছু ভাইরাল হয়েছে মজার অথবা অনেক সময় এমন কিছু ভাইরাল হয় যা সত্যিই শিক্ষণীয়। আবার অনেক সময় এমন ভিডিও ভাইরাল হয় যা সত্যিই অবাক করে দেয়। এই ভিডিও দেখে হাসবেন না রাগ করবেন সেটা আপনারাই ঠিক করুন।

সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বয়স খুব বেশি হলে বারো কিংবা তেরো হবে। দুজনের পরনে রয়েছে স্কুল ড্রেসও। ওই অবস্থাতেই এক্কেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিঁদুর দানের মাধ্যমে কার্যত বিয়েই সেরে ফেলল দুই পড়ুয়া। তারা দুজনেই সহপাঠী।

ছাত্র-ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলো। মাস্ক, কাঁধে স্কুল ব্যাগ এবং স্কুলের ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে আছে দুই পড়ুয়া। অর্থাৎ ভিডিওটি করোনা পরবর্তী সময়ের ভিডিও। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতে সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে বান্ধবীর সিঁথিতে পরিয়ে দেয় ছেলেটি।

বিষয়টি বড় অবাক হলেও এমনই ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
আর এই ভিডিওটির কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে।

সবার প্রশ্ন এই বয়সে এতটা সাহস তারা কী করে পেলো? অন্যদিকে কে কে প্রশ্ন করছে এমন ভিডিও নেট মাধ্যমে কেন প্রকাশ করা হয়? অনেকেই বলছে এমন ভিডিও নেট মাধ্যমে আপলোড করা উচিত নয় কারণ এতে উভয়েরই পরিচয়ের উপর প্রভাব ফেলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর