‘বেরিয়ে যাও আমার দেশ থেকে’,রাশিয়ান সেনাকে আঙুল উঁচিয়ে সদর্পে বলছে ইউক্রেনের বছর দশের একরত্তি! ভাইরাল হল ভিডিও

বিগত কয়েকদিন হল গোটা বিশ্ব তোলপাড় ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ নিয়ে।ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হতে চেয়েছিল আর সেটা বারণ করেছিল রাশিয়া কিন্তু ইউক্রেন সেই নিষেধাজ্ঞা না মানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। গত তিন-চার দিন ধরে চলছে এই যুদ্ধ।প্রাণ নেওয়ার খেলায় মেতেছে রাশিয়া আর ইউক্রেনের মানুষরা বুঝে উঠতে পারছেন না কী করে তারা বাঁচবেন এই ধ্বংসলীলার মধ্যে।

সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়াছড়ি ইউক্রেনের ধ্বংসলীলার ছবি। কিন্তু এর মাঝে একটি ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ান সেনা ইউক্রেনের ভূমিতে দাঁড়িয়ে রয়েছে। আর তার সামনে তাকে আঙ্গুল উঁচিয়ে এক ইউক্রেনের ছোট্ট মেয়ে সমানে বলে যাচ্ছে আমার দেশ থেকে তুমি বেরিয়ে যাও।

সৈন্যটি যদিও তাকে অতটা ধর্তব্যের মধ্যে আনেননি।তিনি হাসতে হাসতে সেই জায়গা থেকে সরে যাচ্ছেন ঠিকই তবে ইউক্রেনীয় বালিকাটি তাকে পারলে ঘুঁষি মেরে উড়িয়ে দেয়।

এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন এই শিশুটি একমাত্র প্রশ্ন তোলার ক্ষমতা রাখে যে,’রাজা তোর কাপড় কোথায়?’সকলেই এই ছোট্ট ইউক্রেনীয় বালিকার প্রশংসা করছেন এই বলে যে তাবড় তাবড় মানুষরা যেটা রাশিয়ার বিরুদ্ধে করতে পারছেন না সেটা এই একরত্তি এক নিমেষেই করে ফেলেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles