‘ড্রিম বাজার’। স্বপ্নই দেখেছিলেন পাকিস্তানের এক ব্যবসায়ী। বিদেশি ধাঁচের শপিং মল বানিয়ে চমকে দিতে চেয়েছিলেন। সেই স্বপ্নের ড্রিম বাজার উদ্ভোধনের দিনেই যা ঘটল, তা কল্পনাও করতে পারেননি ওই পাকিস্তানি ব্যবসায়ী।
উদ্ধোধনের ৩০ মিনিটের মধ্যেই পুরো শপিং মল লুঠ করে ফাঁকা করে দিল জনতা। যে যা হাতের কাছে পেয়েছে সেই নিয়েই দিয়েছে দেদার ছুট। গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পুলিশ। করতে পারল না কিছুই। করাচির গুলিস্তানে বিশাল শপিং মল বানান এক ব্যবসায়ী। যিনি কর্মসূত্রে বিদেশে থাকেন। গত একমাস ধরে সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রচার চালানো হয় এই মলের উদ্বোধন উপলক্ষে। কেনাকাটার ওপর ঘোষণা করা হয়েছিল বিপুল পরিমাণ ছাড়।
প্রচার আর আকর্ষণীয় ছাড়ের জন্য উদ্বোধনের দিন ব্যাপকভাবে জমায়েত হয় মানুষদের। মল কর্তৃপক্ষ ভিড় সামাল দিতে ব্যর্থ হয়। জনতা মূলত হামলে পড়ে দোকানগুলিতে। মুহুর্তের মধ্যে গোটা শপিং মলটাই লুঠ হয়ে যায়। ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিও দেখে যেমন অবাক হয়েছেন আবার অনেকে হাসিতে ফেটে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিং মল উদ্বোধনের সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তার মাঝেই একদল লোক লাঠিসোটা নিয়ে ঢুকে পড়ে। চলে ভাঙচুর, দেদার লুঠ। ভাইরাল ভিডিও গুলিতে দেখা যাচ্ছে পুলিশকে ঠেলেই কাতারে কাতারে মানুয় ঢুকে পড়ে যে যার মতো পোশাক, জিনিসপত্র তুলে নিচ্ছেন। কেউ আবার লুঠের স্মৃতি রাখতে লুঠ চালাতে চালাতেই তুলে নিচ্ছেন সেলফি।
নেটিজেনরা এই ঘটনায় ব্যাপকভাবে ট্রল করেছেন পাকিস্তানের জনতাকে। কেউ মন্তব্য করেছেন,’ভিখিরির দেশে এটাই ঘটবে স্বাভাবিক।’ কেউ আবার লিখেছেন,’ওরা হয়তো ভেবেছে ১০০% ছাড় দেওয়া হয়েছে’, আবার কেউ কেউ চরম নিন্দা করেছেন এই ঘটনার। সব মিলিয়ে এখন এই ঘটনার জেরে হাসির খোরকে পরিনত হয়েছে পাকিস্তান।





