দর্শকদের জন্য খারাপ খবর! জি বাংলায় আসছে না আনন্দী, এরকম হবে আশা করেননি কেউই!

জি বাংলা তাদের পরবর্তী ধারাবাহিক ‘আনন্দী’র প্রোমো প্রকাশ করেছিল কিছুদিন আগেই। সাথে সাথেই তা বাড়িয়ে দেয় দর্শকদের উত্তেজনা। কারণ এই সিরিয়ালের মাধ্যমেই কামব্যাক হতে যাচ্ছিল ঋত্বিক অন্বেষার জনপ্রিয় জুটি। দেড় বছর আগে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল তারা। ফলে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে তাদের আবার নতুন ভূমিকায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা।

যিশু সেনগুপ্তের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রোডাকশন হাউজ নিনি চিনি মাম্মাস প্রোডাকশন ‌খুলেছেন নীলাঞ্জনা। সেই প্রোডাকশনের প্রথম ধারাবাহিক হিসেবে ‘আনন্দী’কেই বেছে নিয়েছিলেন নীলাঞ্জনা। আগস্টের শেষদিকেই নতুন প্রোডাকশনের হাত ধরে আবার ছোট পর্দায় আসার কথা ছিল এই ধারাবাহিকের। কিন্তু আপাতত আর আসছে না আনন্দী।

প্রোমোতে দেখা গেছিল‌ নায়কের ঠাম্মি ইঞ্জেকশন নিতে একদমই রাজি নন। নায়কও ঠাম্মিকে ইঞ্জেকশন দিতে গিয়ে নাজেহাল। নায়িকা সেই সংশয় থেকে বাঁচায় নায়কে। ঠাম্মিকে লুডো খেলায় ব্যস্ত রেখে নিপুন হাতে দিয়ে দেয় ইঞ্জেকশন। তা দেখে হতভম্ব হয়ে যায় নায়ক। মিষ্টি প্রেম থেকে পারিবারিক গল্পের আভাস পাওয়া গেছিল। দর্শকদের মনেও দাগ কেটেছিল এই প্রোমো। তা সত্ত্বেও কেন আসবেনা আনন্দী সেটাই এখন কৌতুহলের বিষয়।

সব ঠিকই ছিল। আগষ্টের শেষেই আসার কথা ছিল আনন্দীর‌। প্রথমে শোনা যাচ্ছিল দুপুরের স্লটে আসবে আনন্দী। সেই নিয়ে নির্মাতাদের মধ্যে সংশয় তৈরি হয়। চ্যানেলের সাথে সময়ের বনিবনা না হওয়ায় এবং অভ্যন্তরীণ কিছু অসুবিধার জন্য থমকে গেছিল ধারাবাহিকের কাজ। ফলে সময় মতো আসা হয়নি আর আনন্দীর। তবে দর্শকদের মন খারাপ করার দরকার নেই। তাদের জন্য আছে খুশির খবর।

সাময়িকভাবে কাজ থমকে যাওয়ায় দেরি হলেও ছোটপর্দায় আসতে চলেছে আনন্দী। পুনরায় শুরু হয়েছে ধারাবাহিকের কাজ। সুত্রের খবর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ছোটপর্দায় চলে আসবে আনন্দী।  রাতের স্লটেই আসার সম্ভাবনা রয়েছে এই ধারাবাহিকের। এবার আর শুধু একটু অপেক্ষার। ঋত্বিক অন্বেষার হিট জুটি আবার‌ কি নতুন চমক নিয়ে আসে ‘আনন্দী’র মাধ্যমে সেটাই দেখার।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর