ভয়ংকর! ফ্লাইটে খাবারের থালায় সাপের মাথা! বিমানসংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলে যাত্রীরা

খাবারের থালায় সাপের মাথা, আতঙ্ক যেন কাটছে না বিমানসেবিকার। ঘটনাটি কি? তুরস্কের একটি বিমানসংস্থার খাবারে মিলল সাপের মাথা।খাবার পরিবেশন করতে গিয়ে আতঙ্কে আঁতকে উঠেছেন বিমানসেবিকা। বিমানসেবিকা নিজেই সেই সাপের মাথার ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যমে ওই বিমানসেবিকা জানিয়েছেন, সানএক্সপ্রেস নামক বিমানসংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। বিমানের কর্মচারীদের জন্য বরাদ্দ খাবার খাচ্ছিলেন ওই বিমানসেবিকা-সহ অন্যান্য কর্মী। সেখানই হঠাৎ করে তরকারির মধ্যে একটি সাপের কাটা মাথা দেখতে পান কর্মীরা।

https://twitter.com/DidThatHurt2/status/1551743925047754752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1551743925047754752%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Flifestyle%2Fflight-attendant-gets-scared-after-finding-snake-in-flight-meal-dgtl%2Fcid%2F1358816

সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টির ভিডিয়ো প্রকাশ পেতেই শোরগোল পরে যায়। নড়েচড়ে বসে ওই বিমানসংস্থাটিও। সরকারি বিবৃতি দিয়ে বিমানসংস্থাটি জানিয়েছে, ৩০ বছর ধরে তারা বিমান পরিষেবা দিচ্ছে, তাঁদের কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। যে সংস্থা তাদের বিমানে খাদ্য সরবরাহ করে তাদের সঙ্গে সব চুক্তি তারা রদ করছে বলেই দাবি সংস্থার।

এই ঘটনা জানাজানি হতেই বিমানের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পরে। তাঁরা বিমানসংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর