করোনাকালীন অবস্থায় বদলেছে ছোটদের জগৎ। মৃত্যুভয় কি সেটা তারা বুঝতে না পারলেও, এই করোনা যে একটা দানব তা বিলক্ষণ বুঝতে পেরেছে তারা। টানা দেড় বছর ধরে ঘরবন্দী জীবনে নাজেহাল তারাও। না স্কুল, না মাঠে খেলতে যাওয়া, না ঘুরতে বেড়াতে যাওয়া। বর্তমান সময়ে এই শিশুরা স্কুল থেকে অনেক দূরে অনলাইনের গন্ডিতে আটকে পড়েছে। সেখানে নেই কোনও প্রাণ, দুষ্টুমি করার জায়গা। কবে আবার ফিরে আসবে তাদের স্বাভাবিক জীবন কেউ জানেনা।
কিন্তু খামতি নেই পড়াশোনায়। সেই চাপ যেনও বেড়েই যাচ্ছে। আর তাইতো তা সামলাতে না পেরে সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিযোগ করে বসলো কাশ্মীরি এক খুদে। বয়স মাত্র ৬। কিন্তু নিজের মনের কথা খুব ভালোভাবেই মোদীকে বোঝালো
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে, যেখানে ওই শিশুকে নালিশ করতে দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ওই ৪৫ সেকেন্ডের ভিডিওতে ওই কাশ্মীরি খুদেকে আদো আদো গলায় বলতে শোনা যাচ্ছে, “কেনও রাখেন। এত কাজ হয় বড় বড় বাচ্চাদের। সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত আমার ক্লাস হয়। প্রথমে হয় ইংরেজি, তারপর অঙ্ক, তারপর উর্দু, তারপর পরিবেশ বিদ্যা, তারপর ফের কম্পিউটার। এত বেশি কাজ রাখা হয় বড় বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের জন্য কেনও এত কাজ রাখেন মোদী সাহাব।”
তার এই কথাগুলো খুব শিশুসুলভ মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে গভীর অর্থ। এই গৃহবন্ধি জীবনে শিশুরা মানসিক ভাবে যে ঠিক কতটা বিধ্বস্ত তার প্রমাণ এই ভিডিও। যেখানে নিজের বাবা মাকে না বলে তাকে সোজা নালিশ জানাতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। যদি তিনি কিছু করেন।
A six-year-old Kashmiri girl’s complaint to @PMOIndia @narendramodi regarding long hours of online classes and too much of school work. pic.twitter.com/S7P64ubc9H
— Aurangzeb Naqshbandi (@naqshzeb) May 29, 2021





